শনিবার | ৩১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে জাতীয় স্থানীয় সরকার দিবস ও জাতীয় শহীদ সেনা দিবস ২০২৫ উদযাপন

উচ্চকন্ঠ   25-Feb-2025   60

Photo

শাহিনুর রহমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয় স্থানীয় সরকার দিবস ও জাতীয় শহীদ সেনা দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী ও পৃথক দুটি আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলামের সভাপতিত্বে পরিষদের হলরুমে অনুষ্টিত সভাতে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রেজাউল ইসলাম, কালীগঞ্জ থানার অফিসার্স ইনচাজ (তদন্ত) মোফাজ্জেল হক, অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা এমদাদুল হাসান ও কালীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি জামির হোসেন। সভাতে বক্তাগন, স্থানীয় সরকারের বিভিন্ন সেবামুলক কর্মকান্ডের উপর গুরুত্ব তুলে ধরেন। এছাড়া শহীদ সেনা দিবসের আলোচনা সভাতে দিবসটির তাৎপর্ষ তুলে ধরে ২০০৯ সালে নিহত সেনা সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপনসহ তাদের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করা হয়।
সভাতে আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক শাহাজান আলী বিপাশ, ওলিয়ার রহমান, আহসান কবির ও উপজেলা পরিষদের অন্নান্য দপ্তরের কর্মকর্তাগন

office@ukantho.com


Photo

ঝিনাইদহে দুর্নীতি বিরোধী বাইসাইকেল র‌্যালি

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা...

Photo

ছাত্র-জনতার আন্দোলনের রাষ্ট্রীয় স্বীকৃতি ও জুলাই ঘোষণাপত্রের দাবীতে ঝিনাইদহে লিফলেট বিতরণ ও গণসংযোগ

মোঃ হাবিব ওসমান, ঝিনাইদহ প্রতিনিধি: ছাত্র জনতার আন্দোলনে শহীদদের রাষ্ট্রীয়...

Photo

কালীগঞ্জে বিদ্যালয়ের এ্যাডহক কমিটির সভাপতির নামে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে মানববন্ধন

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রোস্তম আলী...

Photo

১২ দফা দাবীতে শৈলকুপায় কৃষক সমাবেশ

বসির আহাম্মেদ, ঝিনাইদহ: ১২ দফা দাবী আদায়ের লক্ষ্যে ঝিনাইদহের শৈলকুপায়...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত