রবিবার | ১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

উচ্চকন্ঠ   23-Apr-2026   64

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ এই স্লোগান নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‌্যাী ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি র‌্যালী বের করা হয়।র‌্যালীটি হাসপাতালের রাস্তা প্রদক্ষিণ করে সেমিনার কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ। উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার অরুন কুমার দাস। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শিশির কুমার সানার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মাহবুব আলম রনি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা বেগম, বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার শাহজাহান আলী বিপাশ, সাংবাদিক নয়ন খন্দকার প্রমুখ।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে জেলা পরিষদ প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, জয় দিয়ে শুরু পোড়াদহ ওয়ান্ডার্স ক্লাবের

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপ ফুটবলের উন্মাদনার আবহে ঝিনাইদহে...

Photo

ঝিনাইদহের সাংবাদিক ফয়সাল আহমেদের মায়ের ইন্তেকাল

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক: এসএ টিভি ও দৈনিক বণিক বার্তা পত্রিকার...

Photo

সঠিক সময়ে নির্বাচন না হলে দেশের ভবিষ্যৎ অনিশ্চিত: দুদু

এফএনএস: আগামী জাতীয় সংসদ নির্বাচন সঠিক সময়ে না হলে দেশের ভবিষ্যৎ অনিশ্চিত...

Photo

কালীগঞ্জে মাটি কাটার মহোৎসব: প্রশাসন নিরব

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে অবৈধভাবে কৃষিজমি,...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত