শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

পদ্মা নদীতে সন্ত্রাসীদের গুলিতে ওসিসহ ৫ পুলিশ সদস্য আহত

উচ্চকন্ঠ   22-Apr-2026   70

Photo

এফএনএস: পদ্মা নদীতে টহল ডিউটির সময় পাবনার ঈশ্বরদীর লক্ষ্মীকুণ্ডা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যদের ওপর সন্ত্রাসীরা হামলা করেছে। এতে ওই ফাঁড়ির ইনচার্জসহ (ওসি) পাঁচ পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। গত মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক দেড়টা থেকে ২টার মধ্যে পাবনার সীমানাঘেঁষা কুষ্টিয়া জেলার হরিপুর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিয়মিত টহল ডিউটি পালনকালে লক্ষ্মীকুণ্ডা নৌ ফাঁড়ির একটি দল পদ্মা নদীর কুষ্টিয়া অংশের হরিপুর এলাকায় পৌঁছালে সন্ত্রাসীরা অতর্কিত গুলি চালায়। এ সময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। এতে নৌ ফাঁড়ির ইনচার্জ খন্দকার শফিকুল ইসলামসহ পাঁচ জন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হন। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে আহত সবাই চিকিৎসাধীন রয়েছেন। আহতরা হলেন-- নৌ ফাঁড়ির ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম, পুলিশ সদস্য ইনামুল হক, শাহিনুর হক, নাজমুল হাসান এবং মানিক মিয়া। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মশিউর রহমান জানান, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। পাবনার পুলিশ সুপার আনোয়ার জাহিদ বলেন, ‘বিষয়টি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। যারা এই ঘটনায় জড়িত, দ্রুত তাদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।

office@ukantho.com


Photo

একটি মহলের ইন্ধনে তুচ্ছ কারণে প্রার্থীর মনোনয়ন বাতিল করা হচ্ছে-অভিযোগ জামায়াতের

এফএনএস: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাছাই-বাছাইয়ে...

Photo

আপার পথে যারা হাঁটবেন, তাদেরও পালাতে হবে: জামায়াত আমির

এফএনএস: নাম উল্লেখ না করে শেখ হাসিনার প্রতি ইঙ্গিত করে জাতীয় সংসদের...

Photo

মহেশপুর ও চুয়াডাঙ্গা সীমান্তে বিজিরি’র পৃথক অভিযানে ভারতীয় সিরাপ, ওষুধ ও কীটনাশক জব্দ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর ও চুয়াডাঙ্গার জীবননগর...

Photo

শৈলকুপায় শিক্ষার্থীদের স্বপ্নের চিঠির বক্স উদ্বোধন

বসির আহমেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপায় শিক্ষার্থীদের মনের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত