বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

শৈলকুপায় সেচ লাইনের পাইপ ও বৈদ্যুতিক তার চুরি, ৫০ একর জমিতে পানি সরবরাহ বন্ধ

উচ্চকন্ঠ   20-Apr-2026   44

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সাদেকপুর মাঠে সেচের পানি সরবরাহ লাইনের পাইপ ও ট্রান্সফর্মারের সাথে সংযুক্ত আর্থিং লাইনের মূল্যবান তার চুরির ঘটনায় প্রায় ৫০ একর জমিতে সেচ কার্যক্রম বন্ধ হয়ে গেছে। রোববার গভীর রাতে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়, ফলে বোরো মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে চরম সেচ সংকটে পড়েছেন স্থানীয় কৃষকরা।
ক্ষতিগ্রস্ত কৃষক শিমূল শেখ (৩১), সাদেকপুর গ্রামের মোসলেম শেখের ছেলে, জানানÑকরোনাকালে চাকরি হারানোর পর তিনি নিজ উদ্যোগে পল্লী বিদ্যুৎ সমিতির সহায়তায় একটি ট্রান্সফর্মার স্থাপন করে নিজের জমিসহ আশপাশের কৃষকদের জমিতে সেচের পানি সরবরাহ করে আসছিলেন। এতে এলাকার কৃষকরা স্বল্প খরচে সেচ সুবিধা পেয়ে উপকৃত হচ্ছিলেন।
তিনি অভিযোগ করে বলেন, রোববার মধ্যরাতে সেচ পাম্পের কাছে সন্দেহজনকভাবে একজন ব্যক্তিকে দেখতে পান। টর্চের আলো ফেললে তিনি প্রতিবেশী এলিচকে শনাক্ত করেন। এসময় এলিচ তাকে হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়। পরে রাতের মধ্যেই সেচ লাইনের পাইপ কেটে ফেলা হয় এবং ট্রান্সফর্মারের সাথে সংযুক্ত আর্থিং লাইনের দামি তার চুরি করে নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় সেচের পানি সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ায় বোরো ধানের প্রায় সব প্লট পানির অভাবে ঝুঁকির মুখে পড়েছে।
স্থানীয় কয়েকজন কৃষক জানান, ধান কাটার ঠিক আগমুহূর্তে এ ধরনের ঘটনা তাদের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে, যা পুষিয়ে নেওয়া কঠিন হবে।
এ বিষয়ে শিমূল শেখ কচুয়া পুলিশ তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
কচুয়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক আশাবুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। আগামী মঙ্গলবার শুনানির জন্য বাদী ও অভিযুক্তকে নোটিশ দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত বছরও অজ্ঞাত দুর্বৃত্তদের কাছ থেকে হুমকি পেয়ে শিমূল শেখ থানায় অভিযোগ করেছিলেন বলে জানা গেছে।

office@ukantho.com


Photo

হাসিনার সহিংস আচরণের প্রতিক্রিয়ায় বাড়ি ভাঙার ঘটনা: অন্তর্রর্তী সরকার

এফএসএস: ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুরের ঘটনা...

Photo

রুমিন ফারহানার বিরুদ্ধে হেফাজতের মানববন্ধন ও বিক্ষোভ

এফএনএস: ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্র প্রদর্শনী...

Photo

রাজধানীতে ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

এফএনএস: রাজধানীর লালবাগে বন্ধুর বাসার ছাদ থেকে পড়ে সোলেমান শাহদাত...

Photo

কালীগঞ্জে মরহুম শরিফুল ইসলাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

প্রবীর বিশ্বাস, কালীগঞ্জ, ঝিনাইদহ: ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত