সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

রাজধানীতে বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

উচ্চকন্ঠ   20-Aug-2025   52

Photo

এফএনএস:রাজধানীর ওয়ারী থানাধীন লালমোহন শাহ স্ট্রিটের একটি বাসায় বালতির পানিতে পড়ে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম মাহাদী হাসান। গত মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে।মৃত শিশুটির মামা আলমগীর হোসেন বলেন, গত মঙ্গলবার দিবাগত রাত ৯টার দিকে লালমোহন শাহ স্ট্রিট ওয়ারী নিজ বাসার পাঁচ তলার রুমে মাহাদীর মা লাকি বেগম রুটি বানাচ্ছিল, বড় ভাই টেবিলে পড়ছিল। সে সময় সবার অগোচরে হাঁটতে হাঁটতে জমে থাকা এসির পানির বালতির ওপর পড়ে গিয়ে অচেতন হয়ে যায় মাহাদী।পরে দেখতে পেয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।ঢামেক পুলিশ ফাঁড়িরইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, লাশটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।মৃত মাহাদী হাসান দুই ভাইয়ের মধ্যে ছোট। তার বাবা আবুল বাশার একজন ব্যবসায়ী।

office@ukantho.com


Photo

শ্রমিকদের সর্বনিম্ন মজুরী ৩০ হাজার টাকা করতে হবে-এ্যাড. আতিকুর রহমান

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: শ্রমিকদের সর্বনিম্ন মজুরী ৩০ হাজার...

Photo

বৈরী আবহাওয়ায় পাকা ধান নিয়ে চরম দুশ্চিন্তায় ঝিনাইদহের কৃষক

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে বিস্তীর্ণ মাঠজুড়ে এখন পাকা...

Photo

কোটচাঁদপুর শিশু নিলয় ফাউন্ডেশন উদ্যোগে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে

মামুন হোসেন, কোটচাঁদপুর প্রতিবেদক: কোটচাঁদপুর শিশু নিলয় ফাউন্ডেশন...

Photo

কোটচাঁদপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত