প্রিয় ঝিনাইদহ
ঝিনাইদহে একুশে টেলিভিশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
উচ্চকন্ঠ 14-Apr-2026 38
বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে একুশে টেলিভিশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে| এ উপলক্ষে পান্তা-ইলিশ ভোজন, বর্ণাঢ্য র্যালি এবং কেক কাটার মাধ্যমে দিনটি উৎসবমুখর পরিবেশে পালন করা হয়|
মঙ্গলবার সকাল ১১টায় ঝিনাইদহ প্রেসক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি আসিফ ইকবাল মাখন| অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন|
এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি শিপলু জামান ও সাধারণ সম্পাদক রাজিব হাসান| এছাড়াও আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও নির্বাহী সদস্য এম সাইফুল মাবুদ, সাবেক সাধারণ সম্পাদক নিজাম জোয়ারদার বাবলু, নির্বাহী সদস্য আব্দুল হাই, ক্রীড়া সম্পাদক খাইরুল ইসলাম নিরব, বাংলাদেশ বেতারের আহসানুল কবির, দি বিজনেস স্ট্যান্ডার্ড ও ˆদনিক রানার জেলা প্রতিনিধি বসির আহাম্মেদ, ˆদনিক যায়যায়দিনের জেলা প্রতিনিধি তারেক মাহমুদ, নাগরিক টিভির মিশন আলী, গ্রীন টিভির আশিকুর রহমান সোহাগ, সবুজ বাংলা টিভির সুলতান আল এনাম, ৭১ টিভির ক্যামেরাপারসন আলমাসসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা|
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই একুশে টেলিভিশন দেশের গণমাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে| বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রতিষ্ঠানটি মানুষের আস্থা অর্জন করেছে| তারা আরও বলেন, জাতীয় পর্যায়ের পাশাপাশি স্থানীয় ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতেও একুশে টেলিভিশনের ভূমিকা গুরুত্বপূর্ণ|
এসময় একুশে টেলিভিশনের ঝিনাইদহ প্রতিনিধি এম রায়হানের পেশাদারিত্ব ও নিষ্ঠার প্রশংসা করেন বক্তারা| তারা উল্লেখ করেন, তিনি দীর্ঘদিন ধরে সততা ও দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশন করে স্থানীয় সাংবাদিকতায় উল্লেখযোগ্য অবদান রেখে চলেছেন|
দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়| অনুষ্ঠান সফল করতে সার্বিক সহযোগিতা করায় ঝিনাইদহ প্রেসক্লাব ও টেলিভিশন সাংবাদিক ফোরামসহ সংশ্লিষ্ট সকল সাংবাদিকদের প্রতি একুশে টেলিভিশন পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়|
office@ukantho.com