বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

উচ্চকন্ঠ   14-Dec-2025   62

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুর রহমানের সভাপত্বি আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মাহফুজ আলফাজ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা পিএএ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও সদর পৌরসভার প্রশাসক রথীন্দ্রনাথ রায় এবং সদর উপজেলা নির্বাহী অফিসার হোসনেআরা। এছাড়াও আলোচনা সভায় উপস্থিত ছিলেন বারের পিপি ও বীর মুক্তিযোদ্ধা এ এ এস মশিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, বীর মুক্তিযোদ্ধা কামালুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মিথিলা ইসলাম, ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর, শিশু বিষয়ক কর্মকর্তা আয়ূব হোসেন রানা, জামায়াতের জেলা আমীর আলী আজম, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর এ এইচ এম মোমতাজুল করিম, গণঅধিকার পরিষদের জেলা সভাপতি সাখাওয়াত হোসেন এবং ছাত্র প্রতিনিধি সাইদুর রহমান।
প্রধান অতিথি বলেন, ১৯৭১ সালে জাতীর শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীরা নিজেদের জীবন দিয়ে আমাদের একটি স্বাধীন দেশ উপহার দিয়ে গেছেন,তাদের অবদান কখনও ভুলবার নয়। তিনি বলেন সুরা বাকারার ১৫৪ নং আয়াতে আল্লাহ তায়ালা তাদেরকে শহিদের মর্যাদা দিয়েছেন। তিনি বলেন ২০২৪ এর জুলাই আন্দোলনে যারা শহিদ হয়েছেন তাদেরকে এ জাতী স্মরণে রাখবে,যারা আহত,পঙ্গু হয়েছেন তাদেরকেও আমরা সম্মানের সাথে স্মরণ করি। তিনি বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহনযোগ করে সমাপ্ত করাই হবে শহীদ বুদ্ধিজীবী দিবসের অঙ্গীকার। তিনি বলেন, সুন্দর নেতৃত্ব ছাড়া কোন জনপদকে এগিয়ে নেয়া সম্ভব নয়। তিনি বলেন ঝিনাইদহের আইনশৃংখলা পরিস্থিতি অত্যন্ত ভালো। এখানকার জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন অত্যন্ত দায়িত্বশীলতার সাথে পরিস্থিতি নিয়ন্ত্রনে রেখেছেন। তিনি বলেন আমরা লক্ষ্য করছি বিভিন্ন ফেক মিডিয়া দিয়ে অপপ্রচার চালানো হচ্ছে, এ জেলা মৃত্যুপুরিতে পরিণত হয়েছে বলে অপতথ্য দেয়া হচ্ছে। তিনি এ বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে সহকারী উপজেলা শিক্ষা অফিসারদের স্মারকলিপি প্রদান

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ১০ম গ্রেড থেকে ৯ম গ্রেডে উন্নীতকরণের...

Photo

ঈদের আগে রিজার্ভ বেড়ে ২৫ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত

এফএনএস: রমজান মাস ও ঈদকে কেন্দ্র করে চলতি মাসে দেশে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স...

Photo

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়লেন সারজিস আলম

এফএনএস: জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছেড়ে দিয়েছেন বৈষম্যবিরোধী...

Photo

আমরা চব্বিশ ভুলবো না, একাত্তরও ভুলবো না: ফখরুল

এফএনএস: বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত