শনিবার | ১ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জ বাসের দুই বাসের প্রতিযোগিতার মাঝে পড়ে হকারের মর্মান্তিক মৃত্যু

উচ্চকন্ঠ   12-Apr-2026   38

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে দুটি যাত্রীবাহী বাসের প্রতিযোগিতার মধ্যে পড়ে ওসমান আলী (৪০) নামে এক হকারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে কালীগঞ্জ শহরের মেইন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওসমান আলী কালীগঞ্জ পৌরসভার হেলাই গ্রামের বাসিন্দা হলেও তার আদি বাড়ি মাহেশপুর উপজেলায়। তিনি দীর্ঘদিন ধরে বাসস্ট্যান্ড এলাকায় বিভিন্ন যানবাহনে উঠে ফেরি করে পণ্য বিক্রি করতেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বিকেলে বাসস্ট্যান্ডে শাপলা পরিবহনের একটি বাসের পাশ দিয়ে একই পরিবহনের আরেকটি বাস দ্রুতগতিতে অতিক্রম করার চেষ্টা করে। এ সময় পেছন দিক থেকে আসা বাসের সঙ্গে সামনের বাসের মাঝখানে আটকে পড়েন ওসমান আলী। তিনি চিৎকার করলেও বাস দুটি গতি কমায়নি, বরং আগে যাওয়ার প্রতিযোগিতায় লিপ্ত থাকে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ জান্নাতুল নাঈম লাজুক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তার বুকে ও মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল এবং নাক দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

office@ukantho.com


Photo

মহেশপুরে ৫৮ বিজিবির বড় অভিযান বিপুল পরিমাণ মাদকসহ ১১ জন আটক

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক তিনটি...

Photo

যে দেশে বিপ্লব হয়েছে, সে দেশে পরাজিত শক্তিকে কেউ রাখে না: সচিব নাসিমুল

এফএনএস: অপারেশন ডেভিল হান্ট শুরুর কারণ ব্যাখ্যা করতে গিয়ে স্বরাষ্ট্র...

Photo

তনু হত্যা মামলায় নতুন মোড়, ১০ বছর পরে প্রথম গ্রেপ্তার

এফএনএস: কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী...

Photo

জয়পুরহাটে ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার

এফএনএস:জয়পুরহাটে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত