শনিবার | ১ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে পাগলা কুকুরের কামড়ে মহিলা ও শিশুসহ ২৩ জন আহত

উচ্চকন্ঠ   11-Apr-2026   45

Photo

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে ২৪ ঘন্টায় পাগলা কুকুরের কামড়ে বৃদ্ধ, যুবক, মহিলা ও শিশু সহ ২৩ জন আহত হয়েছেন। শনিবার সকাল পর্যন্ত শহরের পৌর এলাকার নিশ্চিন্তপুর ও মধুগঞ্জ বাজারের ঢাকালে পাড়াসহ বিভিন্ন এলাকায় ওই কুকুরের কামড়ের শিকার হন আক্রান্ত ব্যক্তিরা। আহতরা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। এদিকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে প্রতিষেধক রেবিস ভ্যাকসিন না থাকায় দিশাহারা হয়ে পড়েছেন ভুক্তভোগীরা।
জানা যায়, গত শুক্রবার সকাল থেকেই শহরের মধুগঞ্জ বাজারের ঢাকালে পাড়া ও নিশ্চিন্তপুর হাইস্কুল পাড়া এলাকায় দুইটি ক্ষ্যাপা কুকুর বেপরোয়া হয়ে ওঠে। কুকুর দুটি শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত একের পর এলাকাবাসী ও পথচারীদের কামড়াতে থাকে। পাগলা কুকুরের কামড়ে নিশ্চিনন্তপুর হাই স্কুল পাড়ার চা বিক্রেতা পলাশ, পথচারী গোবিন্দ, অসিতের স্ত্রী, শিশু অর্ক ও মধুগঞ্জ বাজারের হাসানুজ্জামানের শিশু কন্যা সিনথিসহ ২৪ জন আহত হয়েছেন। আহতরা চিকিৎসার জন্য কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হলেও প্রতিষেধক ভ্যাকসিন না পেয়ে ফিরে আসেন। এদিকে কুকুরের কামড়ের উপদ্রব ঠেকাতে স্থানীয়রা সঙ্গবদ্ধ হয়ে শুক্রবার রাতে একটি কুকুরকে নিধন করলেও অন্যটিকে ধরতে পারেনি।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাক্তার অরুণ কুমার জানান, গতকাল কুকুরের কামড়ে আহত হয়ে শহরের ঢাকালে পাড়া থেকে ১১ জন ও নিশ্চিন্তপুর হাই স্কুল পাড়ার এলাকার আরো ১১ জন হাসপাতালে এসেছিল। আহতদের মধ্যে ক্যাট এর কামড়ের রোগীও ছিল। তিনি বলেন, বর্তমানে স্বাস্থ্য কেন্দ্রে কোন প্রতিষেধক রেবিস ভ্যাকসিন নেই। তাই, আহতদেরকে অন্যস্থান বা বাজার থেকে ভ্যাকসিন গ্রহণের পরামর্শ দিয়েছেন তিনি।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ বলেন, স্বাস্থ্য কেন্দ্রে ভ্যাকসিন সংকট থাকলেও ভুক্তভোগীরা আমার কাছে আসলে বাজার থেকে তাদেরকে ভ্যাকসিন কিনে দিয়েছি। হাসপাতালের ভ্যাকসিন সংকট খুব দ্রুতই নিরসন করা হবে বলে তিনি জানান।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে স্বর্ণের দোকানে দুঃধর্ষ চুরি: ৮ ভরি স্বর্ণ ও টাকাসহ ১৫ লাখ টাকার মালামাল চুরি

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ শহরের জনতা মোড়ে...

Photo

তারুণ্যের অগ্রযাত্রার উদ্যোগে ঝিনাইদহে হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার বোড়াই সরকারি...

Photo

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক শহিদুল নিহত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অধিনস্হ...

Photo

চট্টগ্রামে শিবির নেতার বাবাকে গুলি করে হত্যা

এফএনএস: চট্টগ্রামের লোহাগাড়ায় দুর্বৃত্তের গুলিতে বড়হাতিয়া ইউনিয়ন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত