রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে মাটি টানা ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ২য় শ্রেণীর ছাত্র নিহত

উচ্চকন্ঠ   01-Apr-2026   73

Photo

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মধুপুর গ্রামে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মোস্তাফিজুর (৭) নামের ২য় শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত মোস্তাফিজুর মধুপুর গ্রামের মাঝের পাড়ার কামাল হোসেনের ছেলে। ১ এপ্রিল বুধবার বিকাল ৫টার দিকে পারশ্রীরামপুর মাঠের ডিপ টিউবওয়েল এর পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বুধবার বিকালে প্রাইভেট পড়া শেষে ভুট্টা সংগ্রহের জন্য বড় ভাইয়ের সাথে বাইসাইকেলযোগে পারশ্রীরামপুর মাঠের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা ঘাতক ট্রাক্টরটি তাদের বাইসাইকেলে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ হারিয়ে দুই ভাই সাইকেলসহ মাটিতে পড়ে যায়। এসময় বড় ভাই ট্রাক্টরের বিপরীতে পড়লেও মোস্তাফিজুর ট্রাক্টরের পিছনের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয় জনগণ ঘাতক ট্রাক্টর এর ড্রাইভার কে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে ঘাতক ড্রাইভার কে তাদের হেফাজতে নেন।
এ ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। গ্রামবাসী কেউই এ অকাল মৃত্যু মেনে নিতে পারছে না।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হাবিব ওসমান, কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী...

Photo

ডিপ ফ্রিজ থেকে নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক

এফএনএস: রাজধানীর কলাবাগান এলাকার একটি বাসার ডিপ ফ্রিজ থেকে এক নারীর...

Photo

মধুহাটিতে জামায়াতের কর্মী সমাবেশে চেয়ারম্যান ও ইউপি সদস্য প্রার্থীদের নাম ঘোষণা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার ২ ন¤^র মধুহাটি...

Photo

মোটরসাইকেল কেনার টাকা না পেয়ে বাবাকে পিটিয়ে হত্যা!

এফএনএস: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মোটরসাইকেল কেনার জন্য টাকা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত