প্রিয় ঝিনাইদহ
কালীগঞ্জে তেল নিতে আসা মটর সাইকেল চালকদের মারপিট: এএসআই মামুন ক্লোজড
উচ্চকন্ঠ 29-Mar-2026 40
জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ফিলিং স্টেশনে তেল নিতে আসা মোটরসাইকেল চালকদের লাঠিপেঠা ও অসদাচরণের অভিযোগে এক পুলিশ কর্মকর্তাকে শাস্তিমুলক ক্লোজড করা হয়েছে। অভিযুক্ত ওই কর্মকর্তা হলেন- ঝিনাইদহের কালীগঞ্জ থানার এএসআই আব্দুল্লাহ আল মামুন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কালীগঞ্জ শহরের আয়েশা ফিলিং স্টেশনে তেল প্রদানের সময়ে ওই ঘটনাটি ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পাম্পে তেল বিক্রয়ের ঘোষনা মোতাবেক ওইদিন সকালে আয়েশা ফিলিং ষ্টেশনে যায় মোটরসাইকেল চালকরা। তাদের অতিরিক্ত ভিড় ঠেকাতে এএসআই মামুনসহ কয়েকজন পুলিশ সদস্য সেখানে দায়িত্ব পালন করছিলেন। এক পর্ষায়ে বাইকারদের প্রচন্ড ভিড়ে ক্ষিপ্ত হয়ে এএসআই মামুন বাইক চালককের উপর ঝাপিয়ে পড়েন। তিনি তার হাতে থাকা লাঠি দিয়ে লাঠি কয়েকজন চালককে মারধর, প্রচন্ড দুর্ব্যবহার ও মোটরসাইকেলে আঘাত করেন। এ সময়ে ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকরা মারপিটের চিত্রটি ভিডিও করেন। পরে মারপিটের ওই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে ভাইরাল হয়। এ বিষয়টি জেলা পুলিশের নজরে আসায় এ এস আই মামুনকে ঝিনাইদহ পুলিশ লাইনে ক্লোজ করা হয়। উল্লেখ্য, মটরসাইকেল ভার্ষ্য, ওই পুলিশ কর্মকর্তা এর আগেও একাধিক মানুষের সাথে অসদাচরণের অভিযোগ রয়েছে।
অভিযোগ অস্বিকার করে এএসআই মামুন বলেন, লাঠিপেটা বা মারপিটের ঘটনাটি সঠিক নয়। প্রচন্ড ভীড়ে তিনি শৃঙ্খলা রক্ষায় স্বার্থে দায়িত্ব পালন করছিলেন। এ সময়ে একজন বাইকার অসাবধানতাবশত তার পায়ের ওপর মোটরসাইকেল তুলে দেওয়ায় তিনি লাঠি উচিয়ে তাকে সরিয়ে দিয়েছেন মাত্র।
কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ জেল্লাল হোসেন বলেন, তেল পাম্পে অনাকাঙ্খিত একটি ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি জেলা পুলিশের নজরে আসায় এ এস আই মামুনকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়।
office@ukantho.com