সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে ২২ মাসে ১৮ হত্যা, বেড়েছে চুরি ছিনতাই ও মাদক ব্যবসা

উচ্চকন্ঠ   05-Jun-2026   68

Photo

টিপু সুলতান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ কালীগঞ্জে একের পর এক খুন,আর আধিপত্য বিস্তার নিয়ে ভয়ঙ্কর এলাকা হয়ে উঠেছে।জনপদে ঘটেছে হত্যাকান্ড,রহস্যজনক মৃত্যু,উদ্ধার হয়েছে ক্ষতবিক্ষত মরদেহ। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ঝিনাইদহ কালীগঞ্জে বিভিন্ন স্থানে হামলা, সহিংসতা ও সংঘাতের ঘটনায় ১৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ১২ ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচনের পর কালীগঞ্জ থানা পুলিশের নিরাবতার কারনে বিভিন্ন গ্রামে সহিংসতা বেশি হয়েছে। পুলিশ তৎপর হলে এত বেশি ঘটনা ঘটতো না।
সর্বশেষ চলতি বছর ২১ মে কালীগঞ্জ কোলাবাজার সড়কের খেদাপাড়া মোড় নামক স্থানে ট্রাক চালক আব্দুর রহমানের লাশ উদ্ধার। ১০ জানুয়ারি গুনজোনগর গ্রামে লিচু গাছে জসিম উদ্দিনের ঝুলন্ত লাশ উদ্ধার।১৩ ডিসেম্বর উপজেলার গাজির বাজার এলাকায় একটি আমগাছে গলায় ফাঁস দেওয়া প্রতাপ কুমার (২৫) নামের ঝুলন্ত মরদেহ উদ্ধার।৫ ডিসেম্বর মোবারকগঞ্জ চিনিকলের মাঠে ইজিবাইক চালক ওমর শেখের লাশ উদ্ধার।সে কালীগঞ্জ উপজেলার বেলাট গ্রামের আব্দুস সাত্তার শেখের ছেলে। ৮ নভেম্বর সকালে উপজেলার পুকুরিয়া গ্রামের মাঠের রাস্তা পাশ থেকে অজ্ঞাত(৫৫) এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ।তালিয়ান গ্রামে বিএনপির দু,পক্ষের আধিপত্ত বিস্তার করা নিয়ে আপন ২ ভাই ইউনুস আলী ও মহব্বত আলীকে কুপিয়ে হত্যা করে।দিঘিরপাড়া গ্রামের আপর চাচাতো দুই ভাই মোশারফ হোসেন ও নাহিদ ইসলাম কে কুপিয়ে হত্যা করে।মালিয়াট গ্রামের নায়েব আলীকে কুপিয়ে হত্যা করে। ৩ এপ্রিল কালীগঞ্জ কাশিপুর বেদে পল্লীতে তোরাপ আলীকে কুপিয়ে হত্যা।২০ মার্চ সিমলা রোকনপুর ইউনিয়ন পরিষদের সদস্য সদস্য আমিনুল ইসলাম কে রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে ২ লাখ টাকা চাদা দাবি করে পরিবারেরর সদস্যদের নিকট। টাকা দিতে না পারায় পরদিন মাঠের মধ্যে হত্যা করে তার লাশ ফেলে রাখা হয়।৬ মার্চ আহসানুল ইসলাম কে ডেকে নিয়ে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধোরিয়ে যশোর পুরাতন কসবা এলাকায় পুড়িয়ে হত্যা করে। ২৩ সেপ্টেম্বর পিরোজপুর নামক স্থান থেকে অঙ্গাত ব্যাক্তির লাশ উদ্ধার।৫ জানুয়ারি মহিষাভাগাড় মাঠ থেকে অঙ্গাত ব্যক্তির লাশ উদ্ধার।২৫ ফেব্রুয়ারী বারবাজার রেলষ্টেশনের পাশ থেকে ২৪ বছর বয়সের এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।কালীগঞ্জে তাবাসসুম খাতুন(৪)নামের এক শিশুর বস্তা বন্দি মরদেহ ২৬ ফেব্রুয়ারী বাদেডিহি এলাকার আব্দুল জব্বার প্রাথমিক বিদ্যালয়ের পিছন থেকে উদ্ধার করে পুলিশ।সে কালীগঞ্জ উপজেলার বাদেডিহি গ্রামের নজরুল ইসলামের মেয়ে।
বিশেষ করে শহর ও বিভিন্ন এলাকায় ছিনতাই ও চুরির ঘটনা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। যেমন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান,বাসা বাড়ি.মটর সাইকেল,গরু চুরি যেন নিত্য দিনের ঘটনা।২৪ মে শহরে শিশু সিয়ামের ইজিবাইক ছিনিয়ে নিয়ে যায় প্রতারকদল। অপরদিকে মাদক বিক্রি ১১ টি ইউনিয়ন ও পৌরসভা এলাকায় বিক্রি হয়ে থাকে। আবার অবৈধ ভাবে বিভিন্ন ফসলি জমির মাটি রাত ১২ টা থেকে ভোর পর্যন্ত বিভিন্ন ইটের ভাটায় মাটি নিয়ে দাপিয়ে বেড়ায় প্রায় ২০/২৫টি ট্রাকটর।মাটির ব্যবসায়িরা বলছেন থানা পুলিশের সাথে চুক্তি করেই এভাবে রাতে মাটি কাটা ও বহন করা হয়।অপরদিকে ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পর থেকে দোকান, ঘরবাড়ি ভাংচুরসহ প্রায় দেড় শতাধিক রাজনৈতিক সমর্থকদের কুপিয়ে পিটিয়ে জখম করা হয়েছে। কিন্তু কালীগঞ্জ থানার ওসি এসব বিষয়ে খুব বেশি দায়িত্ব পালন করতে ব্যার্থতার পরিচয় দিয়ে থাকেন এমনটি অভিযোগ সচেতন মানুষের।

office@ukantho.com


Photo

গাইবান্ধায় দুপক্ষের সংঘর্ষে নিহত ১

এফএনএস: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বিরোধপূর্ণ জমির ধান কাটা নিয়ে...

Photo

এই ইসির অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে হতে পারে না: সারজিস

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন,...

Photo

স্পষ্ট দেখতে পাচ্ছি সবাই ওয়ান-ইলেভেনের দিকে হাঁটছি: মঞ্জু

এফএনএস: রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা না হলে এবং বিভেদ ও অনৈক্যজনিত...

Photo

কালীগঞ্জে এসএসসির প্রবেশপত্র বিতরণে টাকা নেওয়ার অভিযোগ

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত