শনিবার | ১ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মহেশপুরে ইউএনও খাদিজা আক্তারের বিদায়, আসছেন সাজ্জাদ হোসেন

উচ্চকন্ঠ   27-Mar-2026   31

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তারকে প্রশাসনিকভাবে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। একই সঙ্গে নতুন ইউএনও হিসেবে যোগ দিতে যাচ্ছেন ৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন।
গত ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মহেশপুর উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে একটি ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ ওঠে, অনুষ্ঠানে বীর উত্তম খেতাবপ্রাপ্ত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অবমাননা করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে বিএনপির নেতাকর্মীরা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। পরে বিকেলে পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আমিরুল ইসলাম খান চুন্নুর সভাপতিত্বে ইউএনও’র বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
ঘটনার প্রেক্ষিতে প্রশাসনিক সিদ্ধান্তে ইউএনও খাদিজা আক্তারকে স্ট্যান্ড রিলিজ করে প্রজ্ঞাপন জারি করা হয়।
এদিকে, নতুন ইউএনও হিসেবে দায়িত্ব নিতে যাওয়া সাজ্জাদ হোসেন ইতোমধ্যে একজন দক্ষ, সৎ ও মানবিক কর্মকর্তা হিসেবে পরিচিতি লাভ করেছেন। কর্মজীবনের শুরুতে তিনি খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে খুলনার রূপসা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০২৪ সালের ১৪ আগস্ট তিনি বাগেরহাটের চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দেন এবং সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেন।
তার পেশাগত দক্ষতা ও সুনামের ভিত্তিতে জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে মহেশপুর উপজেলায় বদলি করেছে।
নতুন ইউএনও সাজ্জাদ হোসেনকে স্বাগত জানাতে মহেশপুর উপজেলায় ইতোমধ্যে নানা প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে কৃষি সমৃদ্ধি ও পুষ্টি নিশ্চিতে 'পার্টনার কংগ্রেস' পুষ্টি সমৃদ্ধ নিরাপদ খাদ্য উৎপাদনের অঙ্গীকার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলায় কৃষি ও গ্রামীণ...

Photo

চট্টগ্রামে শিবির নেতার বাবাকে গুলি করে হত্যা

এফএনএস: চট্টগ্রামের লোহাগাড়ায় দুর্বৃত্তের গুলিতে বড়হাতিয়া ইউনিয়ন...

Photo

গরু আনতে গিয়ে প্রবল স্রোতে ভেসে শিশু দুই বোনের মৃত্যু

এফএনএস: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে খালের পানিতে ভেসে গিয়ে মারিয়া (১১)...

Photo

উপজেলায় নিম্ন আদালত গঠনের প্রস্তাব

এফএনএস: উপজেলা পর্যায়ে নিম্ন আদালত গঠন করার প্রস্তাব দিয়েছে স্থানীয়...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত