শনিবার | ৬ জুন ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

পিতার হাতেই অপহরণ! মুক্তিপণের দাবিতে নিজ পুত্রকে জিম্মি: গ্রেফতার ২

উচ্চকন্ঠ   18-Mar-2026   66

Photo

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানাধীন এলাকায় এক হৃদয়বিদারক অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় দ্রুত অভিযান চালিয়ে ৮ বছর বয়সী শিশু সিয়ামকে সুস্থ অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত শিশুটির পিতা ও তার সহযোগীসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ১৭ মার্চ ২০২৬ তারিখ বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে সিয়ামের পিতা মোঃ আজিজুল (২৮) তার এক সহযোগীকে সঙ্গে নিয়ে শিশুটিকে অপহরণ করে। পরে তাকে একটি নির্জন বাগানে নিয়ে বেঁধে ফেলে এবং গলায় ধারালো হাসুয়া ধরে তার প্রবাসী মায়ের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে শিশুটিকে হত্যা করে লাশ গুম করার হুমকিও দেওয়া হয়।
ঘটনার খবর পেয়ে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান তাৎক্ষণিকভাবে জীবননগর থানা পুলিশ ও ডিবি (সিসিআইসি) টিমকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। তার দিকনির্দেশনায় শুরু হয় এক শ্বাসরুদ্ধকর অভিযান।
অভিযানের এক পর্যায়ে একই দিন রাত সাড়ে ৯টার দিকে জীবননগরের পাকা দাসপাড়া এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত পিতা আজিজুল ও তার সহযোগী মোঃ আক্তার (২৬)-কে গ্রেফতার করা হয়। এ সময় শিশু সিয়ামকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধার অভিযানে বিকাশের মাধ্যমে আদায়কৃত ১০,৩০০ টাকার মধ্যে ৭,০০০ টাকা এবং একটি ধারালো হাসুয়া জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, শিশুটির মা ভারতে প্রবাসে থাকায় এই সুযোগকে কাজে লাগিয়ে অপহরণ করে তার কাছ থেকে অর্থ আদায়ের উদ্দেশ্যে এই পরিকল্পনা করা হয়। শিশুটির গলায় অস্ত্র ধরে ছবি তুলে মায়ের কাছে পাঠিয়ে চাপ সৃষ্টি করা হচ্ছিল।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
চুয়াডাঙ্গা জেলা পুলিশ জানিয়েছে, এ ধরনের নৃশংস অপরাধের বিরুদ্ধে তারা সবসময় কঠোর অবস্থানে রয়েছে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

office@ukantho.com


Photo

দেশের প্রয়োজনে সেনা সদস্যদের সর্বোচ্চ দায়িত্ব পালনে প্রস্তুত থাকতে হবে: সেনাপ্রধান

এফএনএস: সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের প্রয়োজনে...

Photo

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা যুব লীগের সভাপতিকে মারধর ও গাড়ী ভাংচুর

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপা উপজেলা যুব লীগের...

Photo

মানিকগঞ্জে বাসা থেকে আইনজীবীর ঝুলন্ত লাশ উদ্ধার

এফএনএস: মানিকগঞ্জ জেলা জজ আদালতের আইনজীবী শহিদুল ইসলামের ঝুলন্ত লাশ...

Photo

নির্বাচনে পরীক্ষিত দলকেই বেছে নেবে জনগণ: মির্জা ফখরুল

এফএনএস: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত