মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কালীগঞ্জ আদর্শ থানা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   17-Mar-2026   233

Photo

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কালীগঞ্জ আদর্শ থানা শাখার উদ্যোগে খয়ের তলাস্থ উপজেলা জামাত ইসলামের কার্যালয় এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) অনুষ্ঠিত এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের ঝিনাইদহ জেলা সভাপতি উবাইদুর রহমান খাঁন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ থানা সভাপতি ঈশা খাঁন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল আমিন হোসেন ও সবুজ হুসাইন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন থানা সেক্রেটারি হাফেজ সোহাগ মাহমুদ।
ইফতার মাহফিলে বক্তারা রমজানের তাৎপর্য তুলে ধরে নৈতিকতা, আত্মশুদ্ধি ও সমাজকল্যাণমূলক কার্যক্রমে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
মাহফিলে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে প্রাথমিক শিক্ষক দাবী বাস্তবায়ন পরিষদের স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলা প্রাথমিক শিক্ষক দাবী...

Photo

ধর্ম যার যার রাষ্ট্র সবার, জননেতা তারেক রহমানের এ অমীয় বাণীকে ধারণ করে দেশ গড়ার সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করতে হবে-হামিদুল ইসলাম হামিদ।

নিজস্ব প্রতিবেদক: ধর্ম যার যার রাষ্ট্র সবার জননেতা তারেক রহমানের এ...

Photo

ছাত্রদের কয়েকটি দল হয়ে যাওয়াতে তারা এখন বিভক্ত: মাহফুজ আলম

এফএনএস: জোড়াতালি দিয়ে গণতান্ত্রিক রূপান্তর ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত...

Photo

কালীগঞ্জে ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় যুবক নিহত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ছোটশিমলা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত