রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

টাঙ্গাইলে বৃদ্ধ দম্পতিকে হত্যা, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

উচ্চকন্ঠ   27-Jan-2026   78

Photo

এফএনএস: টাঙ্গাইলের বাসাইলে বৃদ্ধ দম্পতিকে হত্যা করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করা হয়েছে। গত সোমবার গভীররাতে এ হত্যাকাণ্ড ও ডাকাতি হয়। নিহতরা হলেন- বাসাইলের গোসাখালি গ্রামের মোতাহার মিয়া (৮৪) ও তার স্ত্রী রিজিয়া বেগম (৮০)। স্থানীয়দের বরাত দিয়ে বাসাইল থানার ওসি আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, মোতাহার মিয়ার বাড়িতে কয়েকদিন ধরে কয়েকজন কৃষি শ্রমিক কাজ করছিলেন। বাড়ির একটি ঘরে মোতাহার আর তার স্ত্রী থাকতেন। বাড়ির অন্য সদস্যরা অন্য ঘরে থাকেন। মঙ্গলবার গভীর রাতে মোতাহার পেটে ব্যথা অনুভব করলে ওই শ্রমিকরা নিজেদের কাছে থাকা ওষুধ তাকে খেতে দেন। পরে সকালে মোতাহার ও তার স্ত্রী ঘুম থেকে না ওঠায় স্বজনরা ও আশপাশের মানুষ তাদের ঘরের কাছে গিয়ে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে ঘরের ভেতরে তারা গিয়ে তাদের অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। ঘরের আসবাবপত্রও এলোমেলো ছিল। পরে ওই দম্পতিকে উদ্ধার করে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক জানান যে তাদের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় মামলা করা হচ্ছে। পুলিশ ও স্থানীয়দের ধারণা, শ্রমিকরা শ্বাসরোধে বৃদ্ধ দম্পতিকে হত্যা করে ঘরে থাকা টাকা ও স্বণালংকার লুট করে নিয়েছে।

office@ukantho.com


Photo

ইসির ওয়েবসাইট থেকে ‘নৌকা’ বাদ, যুক্ত হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক

এফএনএস: নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে ‘নৌকা’...

Photo

নলডাঙ্গা ভূষণ মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান মেলা উদ্বোধন: বিজ্ঞানচর্চায় নতুন দিগন্ত

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদর্ক: উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে ঝিনাইদহের...

Photo

একই চেয়ারে সাত বছর! কালীগঞ্জ ইউএনও অফিসে যুথিকা বিশ্বাসের একচ্ছত্র সাম্রাজ্য

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিতে তিন বছর পর পর বদলির...

Photo

নতুন বাংলাদেশে অনিয়ম-দুর্নীতি হতে দেওয়া যাবে না: সারজিস

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত