সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

উচ্চকন্ঠ নিউজ এ খবর প্রকাশের জের- অবশষে বন্ধ হলো ডায়াবেটিক সমিতির পাতানো নির্বাচন

উচ্চকন্ঠ   23-Feb-2025   47

Photo

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: উচ্চকন্ঠ নিউজে খবর প্রকাশের পর কালীগঞ্জ ডায়াবেটিক সমিতির পাতানো নির্বাচনের তফশীল বাতিল সহ বন্ধ করা হয়েছে নির্বাচন। রোববার বিকালে ওই সমিতির তত্বাবধায়ক ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান কালীগঞ্জ উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তরিকুল ইসলাম স্বাক্ষরিত এক নোটিশে এই ঘোষনা দেওয়া হয়। রোববার সন্ধ্যার পর পাওয়া ওই নোটিশে আগামী নির্বাচনের জন্য ১৯ শে মার্চ নতুন করে সাধারন সভার তারিখও ঘোষনা করা হয়েছে। উল্লেখ, উক্ত সমিতির নির্বাচনের অনিয়মগুলি তুলে ধরে শুক্রবার উচ্চকন্ঠ নিউজে হাসিনা স্টাইলে নির্বাচনের অপচেষ্টা কালীগঞ্জ ডায়াবেটিক সমিতিতে শীর্ষক একটি অনুসন্ধানী ভিডিও প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে টনক নড়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।
নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও কালীগঞ্জ উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তরিকুল ইসলাম স্বাক্ষরিত এক নোটিশে জানানো হয়, এ নির্বাচনে ১৫টি পদের বিপরিতে মাত্র ৪ জন প্রার্থী মনোনয়নপত্র নিয়েছিলেন। এরমধ্যে মাত্র তিন জন প্রার্থীর মনোনয়নপত্র জমা পড়ে। তিনি বলেন, গঠনতন্ত্রের ৯ নং অনুচ্ছেদ অনুয়ায়ী মোট পদের এক তৃতীয়াংশ অর্থাৎ কমপক্ষে ৫টি পদে মনোনয়নপত্র জমা পড়তে হবে। কিন্তু তা না হওয়ায় তাদের রোববার অনুষ্ঠিত সভায় নির্বাচনী তফশীল বাতিল সহ নির্বাচন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। এই কর্মকর্তা আরো জানান, আগামীতে নতুন করে সাধারন সভার তারিখ ঘোষনা সহ আরো বেশ কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে।
উল্লেখ্য, কালীগঞ্জ ডায়াবেটিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনের জন্য গত ৩০ শে জানুয়ারী তফশীল ঘোষনা করা হয়েছিল। কিন্তু অতি গোপনে পাতানো নির্বাচনের বিষয়টি উচ্চকন্ঠ নিউজের প্রতিবেদনে প্রকাশ হওয়ায় কর্তৃপক্ষের থলের বিড়াল বেরিয়ে পড়ে। এ সংক্রান্তে খোজ নিতে গিয়ে সংগঠনটির মোট ৪৩ জন সদস্যের মধ্যে প্রায় ৩০ জন সদস্যেই জানিয়েছেন যে, ওই নির্বাচন সম্পর্কে তারা কিছুই জানেননা।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে ৪টি আসনের ৩টি স্থগিত, একটিতে রনি

মনজুরুল আহসান লিতু, নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন...

Photo

ঝিনাইদহে ব্যাবসায়ী সুদীপের ময়নাতদন্ত রিপোর্ট নিয়ে গড়িমিসি’র অভিযোগ

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের ব্যবসায়ী সুদীপ...

Photo

গঠনমূলক সমালোচনা করেন-অনেক গণমাধ্যম স্বৈরাচারের হাতকে শক্তিশালী করেছে: প্রেস সচিব

এফএনএস: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল...

Photo

ঝিনাইদহে ৬ লেন প্রকল্পে জমির ন্যায্য মুল্য ও ব্যবসায়িদের ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ-যশোর মহাসড়ক ৬ লেনে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত