মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

জামালপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে চাচা-ভাতিজার মৃত্যু

উচ্চকন্ঠ   05-Mar-2026   65

Photo

এফএনএস: জামালপুরের মেলান্দহে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। গত বুধবার দিবাগত রাত ২টার দিকে মেলান্দহ পৌর এলাকার মিয়ারপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী পৌরসভার ঢালুয়াবাড়ী এলাকার ধীরেন্দ্র চন্দ্র বিশ্বাসের ছেলে কাজল মিয়া (৪২) ও তার ভাতিজা উজ্জল মিয়ার ছেলে আকাশ মিয়া (২০)। তারা দুই জনেই হাজরাবাড়ী বাজারে একটি সেলুনে কাজ করতেন। পুলিশ ও নিহতের স্বজনরা জানান, রাত ২টার দিকে মাহমুদপুর এলাকায় একটি বিয়ের দাওয়াত শেষে বাড়ির দিকে ফিরছিলেন কাজল ও আকাশ। মোটরসাইকেলে ফেরার পথে মিয়া পাড়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আকাশ মিয়া মারা যান। খবর পেয়ে স্থানীয়রা কাজল মিয়াকে উদ্ধার করে মেলান্দহ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে পাঠান। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাতেই ঘটনাস্থল থেকে পুলিশ মোটরসাইকেল দুটি ও লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় আহত অপর মোটরসাইকেল চালক সাইম (২২) নামে এক যুবক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। মেলান্দহ থানার ওসি ওবায়দুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় একজন ঘটনাস্থলে ও অপরজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘটনাস্থল থেকে বাইক দুটি উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহ পলিটেকনিকের মেধাবী শিক্ষার্থী বন্যার মৃত্যুর সঠিক বিচারের দাবিতে মানববন্ধন

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ পলিটেকনিক ইন্সটিটিউটের কম্পিউটার...

Photo

কালীগঞ্জ পৌরসভায় ত্রুটিপূর্ণ পানির পাইপলাইন ও পাম্পের বেহাল দশা উদাসীন কর্তৃপক্ষ, বিপাকে গ্রাহকরা

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার দীর্ঘদিন...

Photo

ঘুষের টাকাসহ আটক যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার

এফএনএস: ঘুসের এক লাখ ২০ হাজার টাকাসহ যশোরের প্রাথমিক শিক্ষা অফিসার...

Photo

ঝিনাইদহের হরিণাকুন্ডুর কৃতি সন্তান শাহজাহান সিরাজ হলেন সোনালী ব্যাংকের ভারপ্রাপ্ত সভাপতি

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কৃতি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত