রবিবার | ২ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

উচ্চকন্ঠ   22-Feb-2025   28

Photo

এফএনএস: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দেশের প্রতিটি প্রান্তে গভীর শ্রদ্ধা ও ভাবগম্ভীর পরিবেশে পালিত হয়েছে। ১৯৫২ সালে মাতৃভাষার জন্য আত্মদান করা বাংলার শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সারাদেশে নানা শ্রেণী-পেশার মানুষ নানা অনুষ্ঠানে অংশ নেন। শহীদদের আত্মত্যাগের মাধ্যমে বাংলা ভাষা রক্ষা ও তার মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রামের প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন স্থানে স্মরণসভার আয়োজন করা হয়। তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে যুগ যুগ ধরে প্রতি বছর এই দিনে সারাদেশে নানা অনুষ্ঠান পালন হয়ে আসছে। সেই শ্রদ্ধার অর্পণের ধারাবাহিকতায় গত শুক্রবার শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেশের নানা স্থানে নানা শ্রেণি পেশার মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। শুরুতে রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর শ্রদ্ধা জানান অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এরপর প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও বিচার বিভাগের বিচারপতিরা শ্রদ্ধা জানান। তাঁদের পর শ্রদ্ধা নিবেদন করেন অন্তর্র্বতী সরকারের উপদেষ্টারা। এরপর একে একে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, ক‚টনীতিক ও হাইকমিশনাররা, প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে অন্য নির্বাচন কমিশনাররা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর পর্যায়ক্রমে তিন বাহিনীর পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানরা। এরপর আইজিপি, ডিএমপি কমিশনার এবং আনসার, বিজিবি, র‌্যাব, এনএসআইয়ের মহাপরিচালকরা শ্রদ্ধা নিবেদন করেন। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ অন্যান্য শিক্ষকরা শ্রদ্ধা নিবেদন করেন। তাঁদের পরে বিএসএমএমইউয়ের উপাচার্যসহ অন্যান্য শিক্ষক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ অন্য শিক্ষকরা পুষ্পস্তবক অর্পণ করেন। পরে রাত ১২টা ৪০ মিনিটে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনার উন্মুক্ত করে দেওয়া হয়। রাত পৌনে ১টায় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় ছাত্রদল সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, বায়ান্নর ভাষা আন্দোলনের শহীদ দিবস পরবর্তী সময়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই দিবসে আমরা মনে করছি, সবার মধ্যে মুক্ত মনের আবহ থাকবে, মতামত প্রকাশ করতে পারবে। সেটি যেন কোনোভাবে বাধাগ্রস্ত না হয়। রাত দেড়টায় সদস্যসচিব আরিফ সোহেল ও মুখপাত্র উমামা ফাতেমার নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। পুষ্পস্তবক অর্পণ শেষে উমামা ফাতেমা বলেন, আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসে আমরা আশা করি সরকার বাংলাকে আরো বেশি পৃষ্ঠপোষকতা করবে এবং বাংলাকে সর্বত্র ছড়িয়ে দেওয়ার চেষ্টা চালাবে। এরপর আহŸায়ক নাসির উদ্দীন পাটোয়ারী, সদস্যসচিব আখতার হোসেনের নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে জাতীয় নাগরিক কমিটি। পুষ্পস্তবক অর্পণ শেষে নাসির উদ্দীন পাটোয়ারী বলেন, আমরা ৫২ সালে ভাষার দাবিতে লড়াই করেছিলাম, কিন্তু বাংলাদেশে অনেক ভাষা বর্তমানে হারিয়ে যাচ্ছে। আমরা সরকারকে আহ্বান জানব, বাংলাদেশের মাটিতে যতগুলো ভাষা আছে, সব জাতিগোষ্ঠী এবং ভাষাকে সংরক্ষণ করার জন্য, তাদের অধিকার দেওয়ার জন্য, তাদের শিক্ষাব্যবস্থা চালু করার জন্য। সকালে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা ও প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। পুষ্পস্তবক অর্পণ শেষে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেন, বাংলাদেশে হওয়া আন্দোলনগুলোর পরম্পরা আছে। বাঙালি জাতি ইতিহাসের সবচেয়ে কঠিন সন্ধিক্ষণগুলোতে ঐক্যবদ্ধ হতে পেরেছে স্বাধিকারের জন্য, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের জন্য। এ জন্য এ জাতীয় ঘটনাগুলো জাতির যেকোনো কঠিন সময়ে অনুপ্রেরণা জোগায়। সকাল ৮টায় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীসহ কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। পুষ্পস্তবক অর্পণ শেষে রুহুল কবীর রিজভী বলেন, যুগে যুগে ২১ ফেব্রæয়ারি আমাদের প্রেরণা দিয়েছে, উদ্বুদ্ধ করেছে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে, প্রতিবাদে রাস্তায় দাঁড়াতে সাহস জুগিয়েছে। আমরা এই পথ ধরেই ৯০-এর অর্জন তৈরি করেছি, এরশাদের মতো স্বৈরশাসকের পতন ঘটানো হয়েছে। এরই পথ ধরে ফ্যাসিস্ট শেখ হাসিনা ১৬ বছর জনগণের কাঁধের ওপর ভর করে ভয়ংকর অত্যাচার চালিয়ে রাষ্ট্রক্ষমতা দখল করেছিলেন। সেই রক্তপিপাসু আওয়ামী ফ্যাসিবাদের জননী পালিয়ে যেতে বাধ্য হয় ২০২৪-এর ৫ আগস্ট। এই আন্দোলনগুলোর সবটাতেই ২১ ফেব্রæয়ারি আমাদের প্রেরণা জুগিয়েছে। এদিকে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষাশহীদদের কবর জিয়ারত ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সেক্রেটারি মহিউদ্দিন খান বলেন, দোয়া মৃত ব্যক্তিদের জন্য শ্রেষ্ঠ উপহার। তাই দোয়ার মাধ্যমেই ২১ ফেব্রæয়ারির প্রথম ওয়াক্তে আমরা ভাষাশহীদদের স্মরণ করছি। ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের আহŸায়ক ড. মো. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহŸায়ক ড. আব্দুস সালাম ও ড. মো. আবুল কালাম সরকারের নেতৃত্বে গত শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন সাদা দলের সাবেক যুগ্ম আহ্বায়ক, কলা অনুষদের ডিন ও একুশ উদযাপন কমিটির সমন্বয়ক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. মো. শরীফ হোসেন, ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. মহিউদ্দিন প্রমুখ।

office@ukantho.com


Photo

জিয়ার অনুকম্পায় রাজনীতি করে এখন তার পুত্রকে টার্গেট করছে: রিজভী

এফএনএস: আওয়ামী লীগ সরকার পতন আন্দোলনের যুগপৎ সঙ্গী বাংলাদেশ জামায়াতে...

Photo

নড়াইলে ট্রাকচাপা দিয়ে পাম্প ম্যানেজারকে হত্যার ঘটনায় সব পাম্প বন্ধ; ট্রাক জব্দ, চালক পলাতক

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইল-ঢাকা-বেনাপোল জাতীয় মহাসড়কের...

Photo

হবিগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে যুবক নিহত, আহত অর্ধশতাধিক

এফএনএস: হবিগঞ্জের নবীগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে...

Photo

কালীগঞ্জে কৃষকনেতা শেখ মাহমুদুল হক মনিপীরের ৪৬তম মৃত্যু বার্ষিকী পালিত

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: কৃষকনেতা শেখ মাহমুদুল হক মনিপীরের ৪৬তম...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত