শনিবার | ১ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে কৃষকনেতা শেখ মাহমুদুল হক মনিপীরের ৪৬তম মৃত্যু বার্ষিকী পালিত

উচ্চকন্ঠ   17-Dec-2025   59

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: কৃষকনেতা শেখ মাহমুদুল হক মনিপীরের ৪৬তম মৃত্যুবার্ষিকী বুধবার (১৭ ডিসেম্বর) পালিত হয়েছে।
এ উপলক্ষে সকালে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার গোপালপুরে তাঁর সমাধিতে পুষ্পমাল্য অর্পণ, এক মিনিট নিরবতা পালন ও শপথ পাঠ করা হয়। পরে বলরামপুর বাজারে এক সংক্ষিপ্ত স্মরণসভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি সাখাওয়াত হোসেন।
স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সহ-সভাপতি তোজাম্মেল হোসেন। এছাড়া বক্তব্য দেন কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামরুল হক লিকু এবং কেন্দ্রীয় সদস্য ও ঝিনাইদহ জেলা সাধারণ সম্পাদক ইমরান হোসেন ফারুক। সভা পরিচালনা করেন মানবেন্দ্র দাস মিন্টু।
বক্তারা কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের জীবন-জীবিকার সংকট তুলে ধরে প্রয়াত নেতার আদর্শে ঐক্যবদ্ধ আন্দোলন জোরদারের আহ্বান জানান।

office@ukantho.com


Photo

মব সামলানোয় ধানমন্ডি থানার ওসিকে পুরস্কৃত করলেন ডিএমপি কমিশনার

এফএনএস: রাজধানীর ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু...

Photo

নড়াইলে দোকানঘর পোড়ানোর মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত

কাজী আতিকুর রহমান, জেলা প্রতিনিধি, নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা...

Photo

বিএনপি নেতা হামিদুল ইসলাম হামিদের নির্দেশনায় ত্রিলোচনপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র...

Photo

আগামীর বাংলাদেশে মিডিয়াকে দালাল হিসেবে দেখতে চাই না: সারজিস

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত