মঙ্গলবার | ২৮ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

অল্প সময়ের মধ্যে সিটি করপোরেশন নির্বাচন: মির্জা ফখরুল

উচ্চকন্ঠ   23-Feb-2026   41

Photo

এফএনএস: অল্প সময়ের মধ্যে সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নিয়ম-নীতি মেনেই সিটি করপোরেশনগুলোতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে এবং পরিস্থিতি বিবেচনায় খুব শিগগির নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হবে। সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, অল্প সময়ের মধ্যে সিটি করপোরেশন নির্বাচন দেওয়া হবে। সময় ও পরিস্থিতি দেখে সরকার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তিনি গত ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার কথাও স্মরণ করেন। তিনি দাবি করেন, নতুন বাংলাদেশ গঠনে কাজ করছে বিএনপি সরকার এবং অল্প সময়ের মধ্যেই জনগণের আস্থা অর্জন করেছে। তারেক রহমানের নেতৃত্বে একটি সুখী ও সমৃদ্ধ দেশ গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন তিনি। সংরক্ষিত নারী আসনের বিষয়ে এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, সংসদের অধিবেশন শুরু হলে এ বিষয়ে কার্যক্রম শুরু হবে এবং দলীয়ভাবে অবদান রাখা ও সম্পৃক্ত ব্যক্তিদের প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে। এদিকে বিভিন্ন স্থানে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যালয় খোলার বিষয়ে তিনি বলেন, দলটির কার্যক্রম এখনো নিষিদ্ধ থাকায় তাদের অফিস খোলার সুযোগ নেই এবং বিষয়টি আইনগতভাবে দেখা হবে। মির্জা ফখরুল বলেন, সারাদেশে আওয়ামী লীগের কার্যালয় খোলার বিষয়ে সরকারের সায় নেই। যেহেতু আইনগতভাবে তাদের কার্যক্রম সাময়িক নিষিদ্ধ, তাই আমরা এটি চাইনি। আশা করি, সরকারের সংশ্লিষ্ট বিভাগ বিষয়টি দেখবে। তিনি বলেন, সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় তারেক রহমানের প্রতি দেশের মানুষের সমর্থন অব্যাহত থাকবে। তার নেতৃত্বে দেশের মানুষ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। আশা করি, দল এবং সরকার তার নেতৃত্বে সুসংগঠিত এবং সফল হবে। বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করে তিনি বলেন, এ কার্যালয়েই ম্যাডামের সঙ্গে অনেক কর্মসূচি পালন করেছি। তার আত্মার মাগফেরাত কামনা করছি। গণতন্ত্র পুনরুদ্ধারে সাংবাদিকদের ভূমিকা ইতিহাসে লেখা থাকবে বলেও জানান মির্জা ফখরুল। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জানতে চাইলে তিনি বলেন, মন্ত্রণালয়ের কিছু প্রথা আছে। সেগুলো শেষ করেই নির্বাচন হবে। দলের সঙ্গে সম্পৃক্ত নারীদের মনোনয়ন দেওয়া হবে।

office@ukantho.com


Photo

জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোসর বলাটা গুরুতর অসৌজন্যতা: জামায়াতের আমির

এফএসনএস: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই...

Photo

ব্যায় মেটাতে না পারায় ঝিনাইদহে বন্ধ রয়েছে কোটি কোটি টাকা খরচে নির্মিত পানি শোধনাগার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: মুখ থুবড়ে পড়ে আছে ঝিনাইদহের মহেশপুরের...

Photo

লক্ষ্মীপুরে মা-মেয়েকে গলা কেটে হত্যা করে বাড়িতে লুট

এফএনএস: লক্ষ্মীপুরের রামগঞ্জে বাসায় ঢুকে জুলেখা বেগম (৫৫) ও তার মেয়ে...

Photo

টাঙ্গাইলে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে ৩ জন নিহত

এফএনএস: টাঙ্গাইলের ধনবাড়ীতে পিকআপভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত