বুধবার | ২৮ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মহেশপুরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজলের মতবিনিময়

উচ্চকন্ঠ   21-Oct-2026   13

Photo

বসির আহমেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর ডাকবাংলোয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সুধীজনের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে অনুষ্ঠিত এ সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় এলাকার সার্বিক পরিস্থিতি, জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং মহেশপুরের উন্নয়ন নিয়ে আলোচনা হয়। এ সময় উপস্থিত ব্যক্তিরা স্থানীয় সমস্যা, জনসাধারণের প্রত্যাশা ও এলাকার উন্নয়নে পারস্পরিক মতবিনিময় করেন।

সভায় উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম, মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমরান হাসান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এস এম শাহজামান মোহন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান রিপন, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোমিনুর রহমান, মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোছা. নার্গিস সুলতানা দ্বীপা, সাবেক ছাত্রনেতা মো. আমিনুল ইসলাম বাবলু, ছাত্রদলের সাবেক সহসভাপতি মো. আলমগীর হোসেন এবং ঢাকাস্থ মহেশপুর সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সভাটি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ যোগাযোগ, এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা এবং পারস্পরিক মতবিনিময়ের একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ হয়ে ওঠে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহের মহেশপুরে পুর্ব শত্রুতার জের ধরে একজনকে গুলি করে হত্যা চেষ্টা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুরে পুর্ব...

Photo

যুবকদের হাত ধরেই দেশ পরিবর্তন হয়েছে

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: যুবকদের হাত ধরেই দেশ পরিবর্তন হয়েছে।...

Photo

উদ্বোধনের অপেক্ষায় ঝিনাইদহ পিটিআই

বসির আহমেদ, নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও প্রাথমিক...

Photo

কালীগঞ্জে সাবেক পৌর মেয়র ও আ’লীগ নেতা বিজু আটক

শাহিনুর রহমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার সাবেক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত