প্রিয় ঝিনাইদহ
ঝিনাইদহে নবনির্বাচিত এমপির পরিচ্ছন্নতা অভিযান
উচ্চকন্ঠ 23-Feb-2026 50
বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: এবার পরিচ্ছন্নতা অভিযানে নামলেন ঝিনাইদ-২ (সদর-হরিণাকুণ্ড) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলী আজম মো. আবুবকর। রোববার বেলা ১১টায় ঝিনাইদহ ২৫ শয্যা বিশিষ্ট শিশু হাসপাতাল ও চক্ষু হাসপাতালে এ পরিচ্ছন্নতা অভিযান চালান তিনি।
সেসময় নবনির্বাচিত সংসদ সদস্য শিশু হাসপাতাল ও চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ করেন এবং হাসপাতালের সংকট ও সুবিধা-অসুবিধার বিষয়ে খোঁজখবর নেন। পরে হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে আধুনিক ডাস্টবিন ও পরিচ্ছন্নতার কাজে ব্যবহৃত সরঞ্জাম বিতরণ করেন নবনির্বাচিত সংসদ সদস্য আলী আজম মো. আবুবকর।
office@ukantho.com