শুক্রবার | ৩১ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

নড়াইল মিষ্টান্ন ভান্ডারে পোড়া তৈল ব্যাবহার ও অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে ৪০ হাজার টাকা জরিমানা

উচ্চকন্ঠ   19-Feb-2026   52

Photo

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইল শহরের রূপগঞ্জ বাজারে রমজানের প্রথম দিনে নড়াইল মিষ্টান্ন ভান্ডার ও হোটেলে পোড়া তৈল ব্যাবহার ও অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারী) বিকালে (৫:৩০ মিনিটে) এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে জেলা প্রশাসনের পক্ষে নির্বাহী মাজিস্ট্রেট মনোয়ারুল আলম,নিরাপদ খাদ্যের কতৃপক্ষের কর্মকর্তা আদ্দা আন সিনা,জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক হাবিবুর রহমান মোল্যা উপস্থিত ছিলেন।
এসময় মনোয়ারুল আলম নির্বাহী মাজিস্ট্রেট বলেন, অসাধু ব্যবসায়ীরা পোড়া তেল, বাসি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করে।নড়াইল জেলাকে নিরাপদ খাদ্য নিশ্চিত করা ও ইফতারি নিশ্চিত করার জন্য আমরা সমন্বিত কার্যক্রম চালাচ্ছি ভ্রাম্যমাণ আদালত।মেয়াদোত্তীর্ন, পোড়াতেল ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পাওয়া যায় এবং ভোক্তা অধিকার ৫২ ধারায় নড়াইল মিষ্টান্ন ভাণ্ডারকে ৪০ হাজার টাকা জরিমানা ও তেলে ভাজা সামগ্রী ধ্বংস করা হয়েছে।এখন থেকে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনা পরিচালিত হবে। ##

office@ukantho.com


Photo

ঝিনাইদহে টিআর প্রকল্পে চরম অনিয়ম, ফ্ল্যাট সলিংয়ের নামে চলছে মাটি কাটা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার কালীচরণপুর...

Photo

চট্টগ্রামে অটোরিকশায় পেট্রোলবোমা নিক্ষেপ, দুই নারী দগ্ধ

এফএনএস: চট্টগ্রামে সিএনজিচালিত অটোরিকশায় পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনা...

Photo

মহেশপুরে চোরাই ইজিবাইকসহ চোরচক্রের ৫ সদস্য আটক

মামুন হোসেন, কোটচাঁদপুর প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে বিভিন্ন সময়...

Photo

বঘুড়ায় স্কুলছাত্রী ধর্ষণ ও ভিডিও ধারণের ঘটনায় আলামত নষ্টের অভিযোগ ওসি সহ দুই জনের বিরুদ্ধে চার্জশিট

এফএনএস: বগুড়ার ধুনটে বহুল আলোচিত স্কুলছাত্রী ধর্ষণ, ভিডিও ধারণ ও পরে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত