সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

হত্যা, চাঁদাবাজ, দখলবাজ ও সন্ত্রাসীদের রেহাই নেই: রাশেদ খাঁন

উচ্চকন্ঠ   09-Feb-2026   71

Photo

হাবিব ওসমান ও জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনে বিএনপি ধানের শীষের প্রার্থী রাশেদ খান বলেছেন, হত্যা, চাদাবাজি দখলবাজী ও সন্ত্রাসী কর্মকান্ড সর্ষ্য করা হবে না। সনাতন ধর্মের মানুষ বিএনপির কাছে শতভাগ নিরাপদ। ধানের শীষ প্রতিক তারেক রহমানের আমানত। এ নাম ব্যবহার করে মিথ্যার আশ্রয়ে কেউ ভোট চাইলে তাকে দাতভাঙ্গা জবাব দিবেন। তিনি বলেন, বিএনপি আজ ঔক্যবন্ধ হয়েছে। ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না। সোমবার বিকালে হাজার হাজার নারী পুরুষের উপস্থিতিতে কালীগঞ্জ শহরের সরকারী ভূষণস্কুল মাঠে ধানের শীষের এক নির্বাচনী সমাবেশে তিনি এ কথা বলেন।
সমাবেশে রাশেদ খাঁন স্বতন্ত্র প্রার্থীকে উদ্দেশ্যে করে বলেন, ধানের শীষের কর্মীদের মারপিট ও ভোটারদের হুমকি দিয়ে পার পাবেন না। ৫ আগষ্টের পর যারা হত্যা, চাদাবাজী ও হাটবাজার দখল করেছেন তারা এখন ভোট কেনার চেষ্টা করছেন। কোন চাঁদাবাজদের এই আসনে ঠাই হবে না। ধানের শীষের বিজয় নিশ্চিত করে এ এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ নাগরিক সেবা নিশ্চিত করা হবে।
সমাবেশে প্রধান অতিথি কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক হামিদুল ইসলাম হামিদ বলেন, আমরা শহীদ জিয়ার আদর্শের গড়া বিএনপির রাজনীতি করি। বিএনপি ও তারেক রহমানের প্রতিক ধানের শীষ। এবারের নির্বাচনে ধানের শীষেন প্রার্থী রাশেদ খানকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। সবাবেশে প্রধান বক্তা ছিলেন. কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ইসরাইল হোসেন জীবন।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক তবিবর রহমান মিনি, বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম রবি, নজরুল ইসলাম মোল্লা, মশিউর রহমান বারোবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, লুৎফর রহমান লেন্টু, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুর রহমান মিলন ও ছাত্র নেতা মারুফ বিল্লাহ প্রমুখ।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে কোরবানির পশুর ব্যাপক প্রস্তুতি, চাহিদার চেয়ে বেশি গরু পালন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: আর কিছুদিন পরই পবিত্র কোরবানির ঈদ।...

Photo

মহেশপুরের নাটিমা ইউনিয়নে ভিডব্লিউবি কর্মসূচির আওতায় ১৭১ নারীর মাঝে চাল বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার ১০ নম্বর...

Photo

হেফাজতে যুবদল নেতার মৃত্যু: জরুরি তদন্তের নির্দেশ

এফএনএস: কুমিল্লায় যৌথবাহিনীর পরিচয়ে তুলে নেওয়ার পর যুবদল নেতা তৌহিদুল...

Photo

বলুহ দেওয়ানের মেলায় অশ্লীল নাচ ও অঙ্গভঙ্গীর অভিযোগে ৪ জনকে কারাদণ্ড

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: যশোরের চৌগাছায় ঐতিহ্যবাহী হাজরাখানা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত