মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

ভোট ডাকাতির চেষ্টা হলে পালানোর জায়গা পাবেন না: হাসনাত আব্দুল্লাহ

উচ্চকন্ঠ   08-Feb-2026   58

Photo

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বিগত তিনটি নির্বাচনে এসপির জন্য বরাদ্দ রাখতে হতো, ওসিকে খাম পাঠাতে হতো, এসআইকে টাকা দিতে হতো, ভোটের আগের রাতে কনস্টেবলকে খাম পাঠাতে হতো। এবার যদি কালো টাকা স্পর্শ করেন, ভোট ডাকাতির চেষ্টা করেন, জনগণের ভাগ্যকে নিয়ে খেলেন, আপনারা পালানোর জায়গা পাবেন না। রোববার সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সরকারি কলেজ মাঠে ১১ দলীয় জোট আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, আগামীর বাংলাদেশ কোন পথে যাবে, আগামী ১০০ বছর বাংলাদেশের মানুষের ললাটে কেমন ধরনের রাষ্ট্র কাঠামো নির্মিতি হবে, প্রশাসন কেমন হবে, পুলিশের আচরণ কেমন হবে, বিচার বিভাগ কেমন হবে-তা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নির্ধারণ হবে। তিনি বলেন, এই নির্বাচন স্বৈরতন্ত্র থেকে মুক্তির নির্বাচন, আমরা হাসিনার পরিবর্তন চেয়েছি হাসিনা কাঠামোরও পরিবর্তন চেয়েছি, স্বৈরতন্ত্রেরও পরিবর্তন চেয়েছি। যারা ভোটকেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছেন, আপনারা বাড়ি থেকে দোয়া নিয়ে বের হবেন, দখলের চেষ্টা করলে বাড়ি ফিরে যেতে পারবেন না, নিরাপদে ভোট দেওয়ার নিশ্চয়তা আমরা দেবো। এ সময় এনসিপি মনোনীত প্রার্থী এসএম সাইফ মোস্তাফিজের হাতে শাপলা কলি প্রতীক তুলে দেওয়া হয়। এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান।

office@ukantho.com


Photo

ট্রাইব্যুনালে গণহত্যার অভিযোগ দায়ের বিএনপির

এফএনএস: বৈষম্যবিরোধী আন্দোলনে সারা দেশে নেতাকর্মী-সমর্থক-আন্দোলনকারী...

Photo

প্রধান উপদেষ্টার বক্তব্য জনমনে প্রশ্ন তুলেছে: রিজভী

এফএনএস: নিউইয়র্কে একটি গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা...

Photo

আইনমন্ত্রী পাওয়ার খুশিতে ঝিনাইদহে দুস্থদের মাঝে বিএনপির ইফতার বিতরণ ও দোয়া

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানকে...

Photo

যশোর চৌগাছায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের ৩৮ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: যশোরের চৌগাছায় পারফরমেন্স বেইসড গ্র্যান্ট...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত