বৃহস্পতিবার | ৫ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহ-৪ একই দিনে দাড়িপাল্লা ও ধানের শীষের নির্বাচনী জনসভার অনুমতি: জামায়াতের সংবাদ সম্মেলন

উচ্চকন্ঠ   03-Feb-2026   56

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: একই দিন ও প্রায় একই সময়ে দুটি রাজনৈতিক দলের নির্বাচনী জনসভা ও মিছিলের অনুমতি দেওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ নিয়ে ঝিনাইদহ-৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী মাওলানা আবু তালিব আহুত জরুরি সংবাদ সম্মেলন করেছেন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যার পর কালীগঞ্জ শহরের কলেজ রোডে জামায়াতের প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগামী ৯ ফেব্রুয়ারি সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামী পূর্ব নির্ধারিতভাবে নির্বাচনী সমাবেশ ও মিছিল আয়োজন করবে। এ কর্মসূচির জন্য তারা গত ২৬ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে অনুমতি গ্রহণ করেছেন এবং সে অনুযায়ী প্রচারণাও চালানো হয়েছে।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, একই দিন বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী রাশেদ খান কালীগঞ্জ নতুন বাজার মিনি স্টেডিয়ামে জনসভা ও মিছিলের আয়োজনের অনুমতি পেয়েছেন। যা আইনশৃংখলার অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন।
জামায়াত প্রার্থী বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বারবার বলা হয়েছিল, ছোট শহরে একই দিনে একাধিক দলের জনসভা করা সম্ভব নয়। যে দল আগে অনুমতি নেবে তাকেই ছাড় দেওয়া হবে। তাহলে আমাদের আগে অনুমতি নেওয়ার পর বিএনপিকে কিভাবে অনুমতি দেওয়া হলো-তা আমাদের বোধগম্য নয়।
তিনি আরও বলেন, গত ২২ জানুয়ারি সাইফুল ইসলাম ফিরোজের জনসভা থাকায় জামায়াতকে অনুমতি দেওয়া হয়নি। যা আমরা মেনে নিয়েছিলাম। পরবর্তীতে ৯ ফেব্রুয়ারি কর্মসূচি নির্ধারণ করে অনুমতি নেওয়া হলেও একই দিনে আরেক দলের কর্মসূচির অনুমোদন প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের ইঙ্গিত দেয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী জামায়াতে ইসলামী ৯ ফেব্রুয়ারি সমাবেশ ও মিছিল করবে। যেখানে তাদের প্রায় লক্ষাধিক লোকের সমাগম আশা করছে। এদিনে যদি কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে তার দায়ভার প্রশাসনকেই নিতে হবে।
এসব বিষয়ে জানতে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রেজওয়ারা নাহিদ বলেন, একই দিনে দু’দলের নির্বাচনী সমাবেশ হলে কোন সমস্যা হবার কথা নয়। যেহেতু ৯ ফেব্রয়ারী পর্ষন্ত নির্বাচনী সমাবেশ করার শেষ দিন তাই জেলা রিটার্নিং কর্মকর্তার অনুমতিতে উভয়কেই সমাবেশ করার অনুমতি দিয়েছে। ইউএনও আরো বলেন আজ মঙ্গলবার আরো একটি চিঠি উভয় দলকে দিয়ে এক ঘন্টা সময় ডিফারেন্চ করে দিয়েছি।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক লুৎফর রহমান, ইকবাল হোসাইনসহ দলীয় নেতৃবৃন্দ।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে জামায়াতের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

একরামুল ইসলাম, কালীগঞ্জ প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ...

Photo

হাসনাতের ওপর হামলা: ভবিষ্যতে ছাড় নয়, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত...

Photo

ঝিনাইদহ ৪ নির্বাচনী এলাকার ৩৭টি পুজা মন্ডপে বিএনপি নেতা হামিদের শুভেচ্ছা বিনিময় ও নগদ অর্থ প্রদান

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ প্রতিবেদক: সনাতন ধর্মাবলম্বীদের দূর্গাপুজা...

Photo

ঝিনাইদহে বিশ্বকবি রবীন্দ্রনাথ ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম বার্ষিকী পালনের প্রস্তুতি সভা

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত