মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

শৈলকুপায় জনতার হাতে অস্ত্রসহ ডাকাত আটক

উচ্চকন্ঠ   26-Jan-2026   51

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপায় সাহসিকতার পরিচয় দিল এলাকাবাসী। ডাকাতির প্রস্তুতির সময় পাইপগান ও গুলিসহ এক ডাকাতকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
রোববার দিবাগত রাতে উপজেলার মালিথিয়া গ্রামে (লাঙ্গলবাঁধ গ্রামীণ ব্যাংক অফিসের সামনে) মুক্তার হোসেনের বাড়িতে একদল ডাকাত হানা দেয়। টের পেয়ে গ্রামবাসী চারপাশ থেকে ঘিরে ফেললে ডাকাত দলের এক সদস্য ধরা পড়ে।
আটককৃত ডাকাতের কাছ থেকে একটি পাইপগান ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
ডাকাতদের হামলায় বাড়ির মালিক মুক্তার হোসেন আহত হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার খবর পেয়ে রাতেই দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা। তিনি আরও জানান, আটককৃত ডাকাতকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে এবং বাকিদের ধরতে অভিযান চলছে।

office@ukantho.com


Photo

চৌগাছায় স্বামীর বাঁশের আঘাতে স্ত্রী নিহত

এফএনএস: যশোরের চৌগাছা উপজেলায় পারিবারিক দ্বন্দ্বের জেরে স্বামী সিজার...

Photo

বিচার বিভাগের প্রয়োজনীয় সব সংস্কার করা হবে: আইন উপদেষ্টা

এফএনএস: আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, অন্তর্বর্তী সরকারের আমলেই...

Photo

শাপলা চত্বরে নিহত ৯৩ জনের নাম প্রকাশ করল হেফাজত

এফএনএস: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে অনুষ্ঠিত হেফাজতে ইসলামের...

Photo

কক্সবাজারে পুকুরে ডুবে ৩ মেয়ে শিশুর মৃত্যু

এফএনএস: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের বাহারছড়া এলাকার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত