মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

বিএনপি নেতা সাইফুল ইসলাম ফিরোজ বহিষ্কার

উচ্চকন্ঠ   20-Jan-2026   87

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঝিনাইদহ জেলা বিএনপির সাবেক সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
মঙ্গলবার (২০ জানুয়ারি-২৬) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় গঠনতন্ত্রের ৫(গ) ধারা অনুযায়ী সাইফুল ইসলাম ফিরোজকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এছাড়াও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকসহ সংগঠনের সকল পর্যায়ের পদ থেকেও তাকে বহিষ্কার করা হয়েছে। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বহিষ্কার সংক্রান্ত আদেশের অনুলিপি খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু এবং ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর প্রেরণ করা হয়েছে।
দলীয় শৃঙ্খলা বজায় রাখতে বিএনপি ভবিষ্যতেও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

office@ukantho.com


Photo

সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে: আব্বাসকে উচ্চকন্ঠ সম্পাদক

কালীগঞ্জ, কোটচাঁদপুর ও মহেশপুর থানা মটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক...

Photo

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন মেনে নেওয়া হবে না: সালাউদ্দিন

এফএনএস: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, জাতীয়...

Photo

মোবাইল আসক্তি ভেঙে দেশকে জানতে বিনা টাকায় ৬৪ জেলা ভ্রমনে ঝিনাইদহের তরুণ আলিম দার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: দেশকে জানার অদম্য ইচ্ছা আর বর্তমান...

Photo

আরও ১৯ জনের করোনা শনাক্ত

এফএনএস: দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত