রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

তথ্য-প্রযুক্তি

আইফোন তৈরি করবে টাটা ইলেকট্রনিক্স

উচ্চকন্ঠ   26-Nov-2024   183

Photo

ছবি : সংগৃহীত

ভারত বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ। সেখানেও অ্যাপল পণ্যের বেশ চাহিদা রয়েছে। ফলে দেশটিতে ক্রমেই উৎপাদন সক্ষমতা বাড়াচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের আইফোন নির্মাতা কোম্পানি অ্যাপল। তাইওয়ানের চুক্তিভিত্তিক সংস্থা পেগাট্রনের ভারতে থাকা একমাত্র আইফোন তৈরির কারখানার ৬০ শতাংশ অংশীদারিত্ব কিনে নিচ্ছে টাটা ইলেকট্রনিক্স। দুই সংস্থার সমন্বয়ে উৎপাদনের পাশাপাশি চাহিদাও বাড়বে বলে আশাবাদী কোম্পানিটি।

জানা গেছে, পেগাট্রন ভারতে থাকা তাদের একমাত্র আইফোন কারখানাটির অংশীদারিত্ব বিক্রির চিন্তা করছে। সেই সময়ই উঠে এসেছিল টাটা ইলেকট্রনিক্সের নাম। আগামী শুক্রবার তামিলনাড়ুতে ঘরোয়াভাবে পেগাট্রন ও টাটার চুক্তির কথা রয়েছে।

মূলত সংস্থাটির ৬০ শতাংশ অংশীদারিত্ব যেতে চলেছে টাটার হাতে। পরবর্তীতে কম্পিটিশন কমিশন অব ইন্ডিয়ার অনুমোদনের জন্য আবেদন করবে দুই সংস্থা। পেগাট্রনের এই কারখানা হাতে পেলে এটি ভারতে টাটা গ্রুপের তৃতীয় আইফোন তৈরির কারখানা হবে। যার ফলে স্বাভাবিকভাবেই ভারতে আইফোন উৎপাদন বাড়বে। বাড়বে বিশ্বে ভারত থেকে আইফোন সরবরাহের পরিমাণও। আগে যা ছিল ১২ থেকে ১৪ শতাংশ, তা বেড়ে হয়েছে ২০-২৫ শতাংশ।

উল্লেখ্য, রপ্তানির পাশাপাশি ভারতের অভ্যন্তরীণ বাজারেও ভালো করছে অ্যাপল। ২০২২-২৩ অর্থবছরে ৭০ লাখের কিছু কমসংখ্যক আইফোন বিক্রি হয়েছে ভারতে। ২০২৩-২৪ অর্থবছরে ভারতে রেকর্ড ৯০ লাখ থেকে ১ কোটি আইফোন বিক্রির লক্ষ্য রয়েছে কোম্পানিটির।

office@ukantho.com


Photo

স্টারলিংক এলে বন্ধ হবে ইন্টারনেট শাটডাউনের ধান্দা: প্রেস সচিব

এফএনএস: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিউল আলম বলেছেন,...

Photo

কালীগঞ্জে সাবেক পৌর মেয়র ও আ’লীগ নেতা বিজু আটক

শাহিনুর রহমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার সাবেক...

Photo

মহেশপুরে কলেজছাত্র হাসানের আত্মহত্যার প্ররোচনাকারীদের শাস্তির দাবিতে মানববনন্ধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে কলেজছাত্র হাসানের...

Photo

কালীগঞ্জ ত্রিলোচনপুর ইউনিয়নের দাঁদপুর গ্রামে মহিলা কর্মী সমাবেশ অনুষ্ঠিত

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত