মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

হবিগঞ্জে মাদরাসাছাত্রের চোখ উপড়ানো লাশ উদ্ধার

উচ্চকন্ঠ   09-Jan-2026   78

Photo

এফএনএস: হবিগঞ্জ সদর উপজেলায় নিখোঁজের তিন দিন পর খোয়াই নদীর ঢালু থেকে রাজি বিন মাহবুব (৯) নামে এক মাদরাসাছাত্রের চোখ উপড়ে ফেলা লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, তাকে হত্যা করা হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৩টায় সদর মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। রাজি সদর উপজেলার তেঘরিয়া গ্রামের মাহবুবুর রহমানের ছেলে। সে শায়েস্তানগর দারুন্নাজাত হিফজুল কোরআন মাদরাসার ছাত্র। পরিবারের সদস্যরা জানান, গত ৬ জানুয়ারি বিকেল সাড়ে ৫টা পর্যন্ত রাজি সহপাঠীদের সঙ্গে ঈদগাহ মাঠে খেলাধুলা করছিল। এরপর সে আর বাড়ি ফেরেনি। এ ঘটনায় সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। খোঁজাখুঁজির একপর্যায়ে শুক্রবার দুপুর আড়াইটার দিকে বাড়ির অদূরে খোয়াই নদীর ঢালুতে তার লাশ দেখতে পান স্থানীয়রা। তারা দেখেন, রাজির বাম চোখটি উপড়ে ফেলা হয়েছে। খবর পেয়ে থানার এসআই প্রদীপ রায় সরকারসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন। এসআই প্রদীপ সরকার জানান, প্রাথমিকভাবে এটি হত্যাকান্ড বলেই ধারণা করা হচ্ছে। পুলিশসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা ঘটনার তদন্ত শুরু করেছে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠাসহ পাঁচদফা দাবী পুরণে সরকারী শিক্ষকদের সভা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর...

Photo

আদালতের রায়ের প্রতিবাদ ও কারিগরি ছাত্রদের ছয় দফা দাবীতে ঝিনাইদহে মহাসড়ক অবরোধ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রাতিবেদক, ঝিনাইদহ: ছয় দফা দাবীতে ঝিনাইদহে সড়ক...

Photo

মেয়েকে নিয়ে ২৫ তারিখ সকাল ১১টায় ঢাকায় নামবেন তারেক রহমান

এফএনএস: আগামী ২৫ ডিসেম্বর বেলা ১১টার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন...

Photo

বখাটের ছুরিকাঘাত থেকে কিশোরীকে বাঁচাতে গিয়ে দাদি-ভাবি নিহত

এফএনএস: প্রেমের প্রস্তাবে সাড়া না পেয়ে এক স্কুলছাত্রীকে কুপিয়ে জখম...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত