মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

গণভোটে ‘না’ দেওয়ার সুযোগ নেই: মির্জা ফখরুল

উচ্চকন্ঠ   09-Jan-2026   71

Photo

এফএনএস: সংস্কার সবার আগে বিএনপিই চেয়েছে, গণভোটে ‘না’ দেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, উত্তরাঞ্চলে তারেক রহমানের সফর ঘিরে তৃণমূলের নেতাকর্মীরা আরও উজ্জীবিত হবে। তার আগমনে উত্তরাঞ্চল আরও এগিয়ে যাবে। শুক্রবার সকালে ঠাকুরগাঁওয়ে নিজের বাসায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করার সময় এ কথা বলেন তিনি। বিএনপির মহাসচিব আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না। অন্যান্য ছাত্র সংগঠনের ছেলেগুলো ফ্যাসিস্ট সরকারের আমলে কাজ করেছিল। ছাত্রদলের ছেলেগুলো সাংগঠনিক কার্যক্রম করতে পারেনি। উত্তরাঞ্চলে তারেক রহমানের সফর প্রসঙ্গে তিনি বলেন, এটি ওনার ব্যক্তিগত সফর। দেশে আসার পর শহীদ আবু সাঈদসহ জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত করবেন তিনি। ঢাকায় তিনি আসার পর লাখ লাখ মানুষের জমায়েত হয়েছিল। জেলা পর্যায়ে সফরের খবরে নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে উদ্দীপনা দেখা দিয়েছে। পিছিয়ে পড়া অর্থনৈতিক উত্তরাঞ্চলকে স্বনির্ভরতা এগিয়ে নেবে। এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, সহ-সভাপতি আবু তাহের দুলালসহ বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ গ্রহনের অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়ন ভূমি অফিসের...

Photo

রাজশাহীতে একই পরিবারের চারজনের লাশ উদ্ধার

এফএনএস: রাজশাহীতে একই পরিবারের চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার...

Photo

আরও ১৪ জনের করোনা শনাক্ত

এফএনএস: দেশে আরও ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। গত বুধবার সকাল ৮টা থেকে...

Photo

ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা রিমান্ডে, ৫ জন কারাগারে

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে বাস পোড়ানো মামলায় বৈষম্যবিরোধী...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত