রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

হাদি হত্যার বিচারের দাবিতে ফের শাহবাগে ইনকিলাব মঞ্চ

উচ্চকন্ঠ   02-Jan-2026   70

Photo

এফএনএস: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেন সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার জুমার নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে তারা শাহবাগে সমবেত হন। বেলা পৌনে ২টার দিকে বিক্ষোভকারীরা শাহবাগ মোড়ে অবস্থান নিলে ওই এলাকায় যান চলাচল কিছুটা সীমিত হয়ে পড়ে। এ সময় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা ‘তুমি কে, আমি কে- হাদি, হাদি’, এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে’, ‘লীগ ধর, জেলে ভর’, ‘দিল্লি না ঢাকা-ঢাকা, ঢাকা’, ভারত না বাংলাদেশ-বাংলাদেশ, বাংলাদেশ’ ইত্যাদি স্লোগানে চারপাশ প্রকম্পিত করে তোলেন। এর আগে সংগঠনের পক্ষ থেকে এক ফেসবুক পোস্টে ‘শাহবাগ শহীদ হাদি চত্বরে’ এই বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছিল।

office@ukantho.com


Photo

বিমান দূর্ঘটনা: হাসপাতালে ফখরুল, ঘটনা খতিয়ে দেখা হবে-আসিফ নজরুল, নিহতদের অধিকাংশই শিক্ষার্থী-প্রেস উইং

বিমান দুর্ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে মির্জা ফখরুল এফএনএস: উত্তরার...

Photo

ঝিনাইদহে যুবদের জন্য তাকওয়া ও সিয়ামের শিক্ষা শীর্ষক আলোচনার সঙ্গে ইফতার মাহফিল

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজানকে সামনে রেখে ঝিনাইদহে...

Photo

ঝিনাইদহে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে নিত্যপণ্যের...

Photo

সংস্কার ও নির্বাচন দুটোই একসঙ্গে চলতে পারে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

এফএনএস: সংস্কার ও নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই, দুটো একসঙ্গে চলতে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত