প্রিয় ঝিনাইদহ
মহেশপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
উচ্চকন্ঠ 24-Jul-2026 31
হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশের অভিযানে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে মহেশপুর পৌরসভার নওদাগ্রামের মন্ডলপাড়া রোডে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে মহেশপুর পুলিশ ফাঁড়ির একটি দল।
গ্রেপ্তাররা হলেন, মহেশপুর উপজেলার ঘুগরী এলাকার মো. মনির হোসেন (৫০) এবং একই উপজেলার মো. বশির আহম্মেদ (৪৫)। এ ঘটনায় নওদাগ্রাম মন্ডলপাড়া এলাকার মো. রাজীব (৩৫) নামে আরও একজনকে পলাতক আসামি করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই আসামির কাছ থেকে মোট ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৯ হাজার ৫০০ টাকা।
এ ঘটনায় মহেশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার হওয়া মনির হোসেনের বিরুদ্ধে এর আগেও মাদক ও বিশেষ ক্ষমতা আইনে একাধিক মামলা রয়েছে।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার দুই আসামিকে আদালতে সোপর্দ করা হবে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।
office@ukantho.com