সোমবার | ১ জুন ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

নিজের বুকে গুলি চালিয়ে না ফেরার দেশে ঝিনাইদহের তরুণ বিজিবি সদস্য নাসির!

উচ্চকন্ঠ   02-Jan-2026   48

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: হঠাৎ গুলির শব্দে প্রকম্পিত হয়ে ওঠে বিজিবি ক্যাম্প! সহকর্মীরা দৌড়ে গিয়ে যা দেখলেন, তাতে স্তব্ধ হয়ে গেছে পুরো ব্যাটালিয়ন। মাত্র ২২ বছর বয়সী টগবগে তরুণ সিপাহী নাসির উদ্দিন নিজের সরকারি রাইফেল দিয়ে নিজের বুকেই চালিয়ে দিলেন গুলি। ঘটনাটি ঘটেছে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের গঙ্গাহার বিওপিতে।
শুক্রবার(২ জানুয়ারি) দুপুরে যখন টহল পার্টি ডিউটির জন্য প্রস্তুতি নিচ্ছিল (ফলিনরত অবস্থা), ঠিক তখনই অস্ত্র নিয়ে লাইনের পেছনে এমটি গ্যারেজের আড়ালে চলে যান নাসির। কিছু বুঝে ওঠার আগেই একটি গুলির শব্দ! সহকর্মীরা তড়িঘড়ি করে খুঁজতে গিয়ে দেখেন, গ্যারেজের পেছনে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন তিনি।
দ্রুত তাকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। দুপুর ১টা ১৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই বিজিবি সদস্য।
মাত্র ১ বছর ৪ মাস আগে দেশের সেবায় নিয়োজিত হওয়া এই তরুণের জীবনপ্রদীপ এভাবে নিভে যাবে, তা কেউ কল্পনাও করেনি।
তার সিপাহী পরিচয় মোঃ নাসির উদ্দিন (নম্বর: ১১৪৬০৪)। এবং তার বাড়ি ঝিনাইদহ পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের খাজুরা প্রাথমিক বিদ্যালয়ের পাশে তার পিতার নাম মোঃ বাবুল মন্ডল। মা মৃত মনিমালা বেগম। এক বোন নাদিয়াকে রেখে গেছেন তিনি। ২০২৪ সালের ২১ জুলাই চাকরিতে যোগ দেন। গত বছরের ৩ জানুয়ারি লালমনিরহাট ব্যাটালিয়নে তার পদায়ন হয়েছিল।
চাকরি জীবনের খুব অল্প সময়েই কেন এমন ভয়ংকর পথ বেছে নিলেন নাসির, তা নিয়ে এলাকায় ও বিজিবি মহলে চলছে নানা জল্পনা-কল্পনা। ২২ বছরের এই অবিবাহিত তরুণের মৃত্যুতে তার গ্রামের বাড়ি ঝিনাইদহে শোকের ছায়া নেমে এসেছে।
বিজিবি সূত্রে নিশ্চিত করা হয়েছে যে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। শোকাহত পরিবার এখন শুধু প্রিয় সন্তানের মরদেহ ফেরার অপেক্ষার প্রহর গুনছে।
বিজিবি সদস্য নাসিরের এই অকাল মৃত্যুর পেছনে মানসিক চাপ নাকি অন্য কোনো কারণ রয়েছে?
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন জানান, বিজিবি সদস্য নাসিরের মৃত্যুর খবর পেয়েছি। তবে ঘটনা যেহেতু ঝিনাইদহে ঘটেনি। এজন্য এবিষয়ে আমরা এখন কিছুই বলতে পারছিনা।

office@ukantho.com


Photo

শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষ, শতাধিক হাতবোমা বিস্ফোরণ

এফএনএস: শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের...

Photo

নড়াইলে আন্তঃজেলা ডাকাতদলের মূলহোতা স্ত্রীসহ গ্রেফতার, স্বর্ণালংকার উদ্ধার

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: আন্তঃজেলা ডাকাতদলের মূলহোতা...

Photo

ঝিনাইদহে মুখে কালো কাপড় বেঁধে সাংবাদিকদের মানববন্ধন

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাসহ...

Photo

ঝিনাইদহে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে বিএনপির মতবিনিময় সভা

হাবিব ওসমান কালীগঞ্জ, নিজস্ব প্রতিবেদক: আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত