বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহ ৪ আসনে মনোনয়ন পত্র জমা দিলেন ধানের শীষের রাশেদ খান ও সতন্ত্র প্রার্থী সেচ্ছাসেবক দল নেতা ফিরোজ

উচ্চকন্ঠ   29-Dec-2025   84

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ ৪ (কালীগঞ্জ-সদর আংশিক) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী রাশেদ খান মনোনয়নপত্র জমা দিয়েছেন। একই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন সতন্ত্র প্রার্থী ও সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রেজওয়ানা নাহিদের কাছে পৃথক ভাবে মনোনয়নপত্র জমা দেন দুই প্রার্থী।
বেলা আড়াইটার দিকে ঝিনাইদহ-৪ আসনে বিএনপি মনোনীত রাশেদ খানে মনোনয়নপত্র জমা দেন। এ সময় ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনের ধানের শীষের প্রার্থী সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও ঝিনাইদহ ২ (সদর-হরিণাকন্ডু) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল মজিদ সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে বেলা দেড়টার দিকে একই আসনে কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ মনোনয়ন পত্র জমা দেন। এসময় তার সঙ্গে উপজেলা বিএনপি, ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমাদান শেষে সতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ বলেন, আমি কালীগঞ্জবাসীর ওপর আস্থাশীল। তারা আমাকে চেয়েছে। আমি আল্লাহর ওপর ভরসা করে কালীগঞ্জের মানুষের করা বিবেচনা করে সতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছি। ইনশাআল্লাহ কালীগঞ্জের সর্বসাধারণের জয় হবে।
পরে বেলা আড়াইটার দিকে মনোনয়ন পত্র জমা দেয়ার পরে ধানের শীষের প্রার্থী রাশেদ খান বলেন, তারেক রহমান আমাকে ধানের শীষ প্রতীক দিয়ে কালীগঞ্জে পাঠিয়েছেন। আমি তারেক রহমানের প্রতিনিধি। আমি বিশ্বাস করি, ধানের শীষের ভোটার ও কালীগঞ্জের আপামর জনসাধারণ ধানের শীষের প্রার্থী হিসেবে আমাকে ভোট দিবেন। বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বলিয়ান হয়ে আমি কালীগঞ্জ তথা ঝিনাইদহ জনপদের উন্নয়নের জন্য কাজ করতে চাই।

office@ukantho.com


Photo

রামিসা ধর্ষণ-হত্যার রায় ‘তিন মাসের মধ্যে কার্যকর সম্ভব’, আশা আইনমন্ত্রীর

এফএনএস: ঢাকার পল্লবীর শিশু রামিসা আক্তার ধর্ষণ-হত্যা মামলায় আসামিদের...

Photo

ঝিনাইদহে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ৭ জন আহত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের...

Photo

বান্দরবানে নিজ বাসা থেকে নারী কনস্টেবলের লাশ উদ্ধার

এফএনএস: বান্দরবানে রুম্পা দাশ (৩০) নামে এক নারী পুলিশ কনস্টেবল আত্মহত্যা...

Photo

অবশেষে ছাত্রীকে তৃতীয় স্ত্রী হিসেবে বিয়ে করলেন প্রধান শিক্ষক

এস. এম. মিলন, রাজশাহী প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলার মুক্তিযোদ্ধা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত