সোমবার | ১ জুন ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা, স্বতন্ত্র নির্বাচন করবেন তাসনিম জারা

উচ্চকন্ঠ   27-Dec-2025   55

Photo

এফএনএস: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী হওয়ায় ঘোষণা দিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে থাকা ডা. তাসনিম জারা। শনিবার সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে এ কথা জানান তিনি। ফেসবুক পোস্টে তাসনিম লিখেছেন, প্রিয় খিলগাঁও, সবুজবাগ ও মুগদাবাসী, আমি আপনাদের ঘরের মেয়ে। খিলগাঁওয়েই আমার জন্ম ও বেড়ে ওঠা। আমার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে আমার এলাকার মানুষের ও দেশের সেবা করা। তবে বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি। তাসনিম জারা আরও লিখেছেন, আমি আপনাদের এবং দেশের মানুষকে ওয়াদা করেছিলাম যে আপনাদের জন্য ও নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার জন্য আমি লড়ব। পরিস্থিতি যাই হোক না কেন, আমি আমার সেই ওয়াদা রক্ষা করতে দৃঢ়প্রতিজ্ঞ। তাই এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে ঢাকা-৯ থেকে অংশগ্রহণ করব। জারা আরও লিখেন, একটা দলের প্রার্থী হলে সেই দলের স্থানীয় অফিস থাকে, সুসংগঠিত কর্মী বাহিনী থাকে। সরকার ও প্রশাসনের সাথে নিরাপত্তা বা অন্যান্য বিষয়ে আপত্তি ও শঙ্কা নিয়ে কথা বলার সুযোগ থাকে। তবে আমি যেহেতু কোন দলের সাথে থাকছি না, তাই আমার সে সব কিছুই থাকবে না। আমার একমাত্র ভরসা আপনারা। আপনাদের মেয়ে হিসেবে আমার সততা, নিষ্ঠা, এবং নতুন রাজনীতি করার অদম্য ইচ্ছাশক্তির প্রেক্ষিতে আপনারা যদি স্নেহ ও সমর্থন দেন, তবেই আমি আপনাদের সেবা করার সুযোগ পাব। স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করতে আগ্রহীদের উদ্দেশ্যে তাসনিম জারা লিখেছেন, নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াতে আইনি বাধ্যবাধকতা অনুযায়ী আমাদের ঢাকা-৯ আসনের ৪৬৯৩ জন ভোটারের সমর্থনযুক্ত স্বাক্ষর একটি নির্দিষ্ট ফর্মে প্রয়োজন। আগামীকাল (আজ রোববার) এই স্বাক্ষর সংগ্রহের কাজ শুরু করবো। মাত্র এক দিনে এত মানুষের সাক্ষর গোছানো প্রায় অসম্ভব একটি কাজ। আপনাদের স্বতঃস্ফূর্ত সাহায্য ছাড়া এটা করতে পারবো না। এই কাজে যারা আগামীকাল (আজ রোববার) বসার জায়গা দিয়ে বা স্বেচ্ছাসেবক হিসাবে সাহায্য করতে চান, তারা অনুগ্রহ করে এই গ্রুপে যুক্ত হন। আপনাদেরকে নির্দিষ্ট স্থান ও লোকেশন জানিয়ে দেওয়া হবে।

office@ukantho.com


Photo

আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় ৪র্থ দিনে সাক্ষ্য দিলেন তিন চিকিৎসক

এফএনএস: মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ টানা...

Photo

নির্বাচিত হলে ঝিনাইদহ-৪ মডেল আসনে রুপান্তরিত হবে: রাশেদ খাঁন

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: নির্বাচিত হলে কালীগঞ্জকে মডেল উপজেলা...

Photo

১৫ দিনেও সন্ধান মেলেনি কালীগঞ্জের হাফেজি পড়ুয়া ছাত্র রিজভীর, গুম বা পাচারের আশংকা পরিবারের

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: বাড়ী থেকে বের হয়ে ১৫ দিনেও ফিরে আসেনি...

Photo

কালীগঞ্জে হাসপাতালে নিরাপদ পানি সরবরাহ স্কীম হস্তান্তর ও জলাতঙ্কের ভ্যাকসিন প্রদান

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদাহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত