সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে স্থানীয় প্রার্থীকে মনোনয়ন না দেওয়ায় নাকে খৎ ও কানে ধরে বিএনপির রাজনীতি থেকে এক কর্মির অব্যাহতি

উচ্চকন্ঠ   25-Dec-2025   78

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-৪ আসনে বিএনপির পক্ষ থেকে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে নাকে খৎ ও কানে ধরে বিএনপির রাজনীতি থেকে অব্যাহতি নিয়েছেন শাকিল হোসেন নামে দলের এক কর্মী।
শাকিল হোসেন কালীগঞ্জ উপজেলার দুলাল মুন্দিয়া গ্রামের মঙ্গল হোসেনের ছেলে। তিনি পেশায় এটিএম বুথের নিরাপত্তা কর্মী। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে শহরের ছন্দা সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।
এ সময় শাকিল হোসেন বলেন, ঝিনাইদহ-৪ আসনে বিএনপির মনোনয়ন স্থানীয় নেতাদের দেওয়া উচিত ছিল। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ অথবা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ এই দু’জনের মধ্যে যেকোনো একজনকে মনোনয়ন দেওয়া হলে আমি আবার বিএনপির রাজনীতি করবো।
তিনি আরও বলেন, রাশেদ খান বহিরাগত। তাকে আমরা চিনি না, জানি না। অথচ তাকেই বিএনপি মনোনয়ন দিয়েছে। এ সিদ্ধান্তের প্রতিবাদেই আমি নাকে খৎ ও কানে ধরে বিএনপির রাজনীতি থেকে অব্যাহতি নিলাম। ঘটনাটি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি করেছে।

office@ukantho.com


Photo

বর্তমান সরকারের সময়েই জুলাই সনদের আইনি ভিত্তি চায় এনসিপি

এফএনএস: জাতীয় নাগরিক পার্টি-এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন,...

Photo

ঝিনাইদহে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ৭ জন আহত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের...

Photo

নিজ অস্ত্র দিয়ে কনস্টেবলের আত্মহত্যা

এফএনএস:খুলনার রেলওয়ে পুলিশ লাইন্সে ডিউটিরত কনস্টেবল সম্রাট বিশ্বাসের...

Photo

ঝিনাইদহে মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণে শিক্ষা অফিসারদের চাঁদাবাজীর অভিযোগ

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহে সরকারি প্রাথমিক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত