রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

নরসিংদীতে নৈশপ্রহরীকে কুপিয়ে হত্যা

উচ্চকন্ঠ   23-Dec-2025   68

Photo

এফএনএস: নরসিংদীর পলাশে এমরান ওরফে নয়ন বাবু (৩৫) নামে এক নৈশপ্রহরীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত সোমবার রাতের কোনো এক সময় পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের কেন্দুয়াব গ্রামে এ ঘটনা ঘটে। নিহত এমরান ওই গ্রামের আমির ইসলামের ছেলে। পুলিশ ও স্বজনরা জানান, বাড়ির পাশে মোস্তফা নামে এক ব্যক্তির পাওয়ারলুম কারখানার নৈশপ্রহরী ছিলেন এমরান। গত সোমবার রাত ৩টার দিকে দায়িত্ব পালনের সময় সহকর্মীদের কারখানার বাইরে টয়লেটে যাওয়ার কথা বলে বের হয়ে আর ভেতরে যাননি তিনি। ভোর ৫টার দিকে সিফাত নামে এক শ্রমিক বাইরে বের হয়ে এমরানকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তার পরিবার খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয় এমরানের। নিহতের স্ত্রী জ্যোৎস্না বেগম বলেন, কামাল নামে তার স্বামীর এক বন্ধু এ হত্যাকান্ডের সঙ্গে জড়িত থাকতে পারে। কিছুদিন আগেও কামাল রাত ১২টার সময় এসে আমার স্বামীকে মেরে ফেলার হুমকি দেয়। মঙ্গলবার দুপুরে কামালের বিদেশে চলে যাওয়ার কথা। কামাল আরও মানুষদের নিয়ে এ হত্যাকান্ড ঘটাইছে। আমি হত্যাকারীদের বিচার চাই। পলাশ থানার ওসি শাহেদ আল মামুন জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহের চিকিৎসকের কেস হিষ্ট্রি স্থান পেল আন্তর্জাতিক হোমিওপ্যাথি জার্নালে

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের এক হোমিও চিকিৎসকের অবদান...

Photo

রাজশাহীতে ভগ্নিপতিকে কুপিয়ে হত্যার অভিযোগে গ্রেপ্তার ১

এফএনএস: রাজশাহীতে ভগ্নিপতিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে আমিনুল...

Photo

এ বছরের সর্বনিম্ন ফিতরা ১১০, সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা

এফএনএস: এ বছরের ফিতরা জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার...

Photo

কুষ্টিয়ার সাবেক পুলিশ সুপার তানভীর সাময়িক বরখাস্ত

এফএনএস: কুষ্টিয়ার সাবেক পুলিশ সুপার (এসপি) এস এম তানভীর আরাফাতকে সাময়িক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত