বুধবার | ২৯ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, চিকিৎসা গ্রহণ করছেন: ডা: জাহিদ

উচ্চকন্ঠ   18-Dec-2025   79

Photo

এফএনএস: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারেসন বেগম খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, তিনি আগের মতোই চিকিৎসা গ্রহণ করছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের বাইরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। ডা: এ জেড এম জাহিদ হোসেন বলেন, তার (খালেদা জিয়া) অবস্থা স্থিতিশীল আছে। এখন পর্যন্ত চিকিৎসকদের পরামর্শ মোতাবেক যে চিকিৎসা দেয়া হচ্ছে, সেই চিকিৎসা তিনি ঠিকমতো গ্রহণ করতে পারছেন। তিনি বলেন, ‘তার শারীরিক অবস্থা গত কয়েকদিন পূর্বেও যে অবস্থায় ছিলৃ আলহামদুলিল্লাহ উনি সেটি মেনটেইন করতে পারছেন।’ গত ২৩ নভেম্বর খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। এর তিন দিন পর তার ফুসফুসে সংক্রামণ হলে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিয়ে চিকিৎসা দিচ্ছে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশী-বিদেশী চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিক্যাল বোর্ড।
‘আশাবাদী আমরা’
বিএনপি চেয়ারপারসন সুস্থ হয়ে উঠবেন বলে আশাবাদ ব্যক্ত করে অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘তার সাথে সম্পৃক্ত আমরা যারা এই হসপিটালের চিকিৎসকরা অত্যন্ত আশাবাদী ইনশাআল্লাহ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন। তারপরেও মনে রাখতে হবে, তার বয়সের চেয়ে বেশি তার যে অসুস্থতা এবং তাকে পরিকল্পিতভাবে যেরকম অসুস্থ অবস্থার মধ্যে বিগত সময়ে ঠেলে দেয়া হয়েছে, চিকিৎসা দেয়া যায়নি অথবা দিতে দেয়া হয়নি সেই কারণেই তার শারীরিক জটিলতা মারাত্মকভাবে বেড়ে গেছে।’
‘তারেক-জুবাইদা সার্বক্ষনিক দেখছেন’
ডা: জাহিদ বলেন, ‘এই বিষয়ে আমি শুধু আপনাদের এইটুকু অবহিত করতে চাই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিনী ডা: জুবাইদা রহমান সবসময় চিকিৎসার ব্যাপারে সার্বক্ষণিকভাবে তদারকি করছেন। তার (খালেদা জিয়া) পরিবারের সদস্যদের মধ্যে মরহুম আরাফাত রহমান কোকোর সহধর্মিনী সৈয়দ শামিলা রহমান, ম্যাডামের ভাই শামীম এস্কান্দার, বড় বোন সেলিনা ইসলামসহ পরিবারের সদস্যরা সার্বক্ষণিকভাবে আছেন, খোঁজ-খবর রাখছেন। তার পাশে তো আর থাকা যাচ্ছে না, যেহেতু তিনি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে আছেন। তারা হসপিটালে অথবা হসপিটালের বাইরে অবস্থান করে তার চিকিৎসার ব্যাপারে খোঁজ নিচ্ছেন।’ এছাড়া অন্তবর্তী সরকারের প্রধান, অন্যান্য উপদেষ্টা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা, এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীদের সর্বাত্মক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন অধ্যাপক জাহিদ।
‘নেতা-কর্মীদের প্রতি আহ্বান’
অধ্যাপক জাহিদ বলেন, ‘এই হাসপাতালে আরো অনেক রোগী চিকিৎসাধীন আছেন। সেই সমস্ত রোগীদের চিকিৎসা যাতে কোনো ব্যাঘাত না ঘটে সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহযোগিতা করছেন। আমি আপনাদের মাধ্যমে সকলকে অনুরোধ করতে চাই, এই হসপিটাল সবার জন্য উন্মুক্ত। এই হসপিটালের সেবা গ্রহণ করার সুযোগ সবারই আছে। কাজেই আপনারা যারা সেবা গ্রহণ করবেন, কোনো অবস্থাতেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য আপনাদের চিকিৎসার কোনো ব্যাঘাত ঘটবে না এবং আমাদের কোনো নেতাকর্মী কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি করবে না- এটা বিশ্বাস করি, এটা আমরা আশা রাখি।’

office@ukantho.com


Photo

ভারত চায় না- বাংলাদেশ উন্নত হোক: শিবির সেক্রেটারি

এফএনএস: ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন,...

Photo

উচ্চ আদালতের ওপর আমাদের হস্তক্ষেপের সুযোগ নেই: আইন উপদেষ্টা

এফএনএস: মেজর সিনহা হত্যা মামলায় উচ্চ আদালতের ওপর আমাদের হস্তক্ষেপের...

Photo

মেট্রোরেলসহ সব ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের মান নির্ণয় চেয়ে হাইকোর্টে রিট

এফএনএস: মেট্রোরেল ও সব ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের গুণগত মান নির্ণয়ে...

Photo

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী নারী নিহত

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত