বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

শিক্ষা

সরকারি প্রাথমিক শিক্ষার্থীদের মেধাযাচাই পরীক্ষার কার্যক্রম ১ মাস স্থগিত

উচ্চকন্ঠ   17-Dec-2025   74

Photo

এফএনএস: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধাযাচাই পরীক্ষার কার্যক্রম এক মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে রোববার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী নিয়াজ মোর্শেদ। বুধবার রিটকারী আইনজীবী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মেধাযাচাই পরীক্ষা ২১, ২২, ২৩ ও ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা। এ সংক্রান্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গত ১১ নভেম্বর স্মারকের (১৯ নভেম্বর স্বাক্ষরিত) কার্যক্রম স্থগিত করেছেন উচ্চ আদালত। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওই স্মারকে শিক্ষার্থীদের মেধাযাচাই পরীক্ষার সময়সূচি জানায়। এর বৈধতা চ্যালেঞ্জ করে কেরানীগঞ্জ পাবলিক ল্যাবরেটরি স্কুলের পরিচালক মো. ফারুক হোসেন ও দুজন অভিভাবক ১০ ডিসেম্বর ওই রিটটি করেন। আইনজীবী বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধাযাচাই পরীক্ষার কার্যক্রম এক মাসের জন্য স্থগিত করেছেন। ফলে পরীক্ষা হচ্ছে না। শুধু সরকারি প্রাথমিকের শিক্ষার্থীদের ওই মেধাযাচাই পরীক্ষার আয়োজন করেছে, যা হাইকোর্টের গত ৩ নভেম্বর দেওয়া রায়ের লঙ্ঘন। এর আগে শুধু সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর গত ১৭ জুলাই এক স্মারকে জানায়। ২০২৫ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা ২১ থেকে ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ নিয়ে করা এক রিটের চ‚ড়ান্ত শুনানি শেষে গত ৩ নভেম্বর হাইকোর্ট রায় দেন। হাইকোর্টের রায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওই সিদ্ধান্ত (গত ১৭ জুলাই) বাতিল ঘোষণা করেন। পাশাপাশি ২০০৮ সালের প্রাথমিক বৃত্তি পরিচালনা নীতিমালার আলোকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের যোগ্য শিক্ষার্থীদের সুযোগ দিয়ে বৃত্তি পরীক্ষার আয়োজন করতে বলা হয়। এ লক্ষ্যে ১৫ দিনের মধ্যে চিঠি ইস্যু করতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের প্রতি নির্দেশ দেওয়া হয়। এই রায় স্থগিত চেয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর লিভ টু আপিল করে। লিভ টু আপিল শুনানির অপেক্ষায় রয়েছে। এ অবস্থায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর গত ১১ নভেম্বর উল্লেখ করে, ওই স্মারক (১৯ নভেম্বর ২০২৫ স্বাক্ষরিত) প্রকাশ করে বলে জানান রিট আবেদনকারীদের আইনজীবী নিয়াজ মোর্শেদ। তিনি বলেন, সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষার যে তারিখ ছিল, সেই তারিখ ধরেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধাযাচাই পরীক্ষার সূচি নির্ধারণ করা হয়েছে। বেসরকারি প্রাথমিকের শিক্ষার্থীদের বাদ দিতে চতুরতার সঙ্গে এ ক্ষেত্রে শুধু পরীক্ষার নাম পরিবর্তন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

office@ukantho.com


Photo

তীব্র তাপপ্রবাহে স্বাস্থ্য সুরক্ষায় করণীয়

দেশজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহ নিয়ে জরুরি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য...

Photo

নতুন বাংলাদেশে মুক্তিযুদ্ধের ইন্ডাস্ট্রি ব্যবসা চলবে না: ডাকসু ভিপি

এফএনএস: নতুন বাংলাদেশে মুক্তিযুদ্ধের ইন্ডাস্ট্রি ব্যবসা চলবে না বলে...

Photo

ঝিনাইদহ জেলা যুবলীগের যুগ্ম আহবায়কের মৃত্যু

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক...

Photo

তিন শূন্য অর্জনে কাজ করতে মুসলিম বিশ্বের নেতাদের প্রতি আহ্বান পরিবেশ উপদেষ্টার

এফএনএস: তিন শূন্য অর্জনে কাজ করতে মুসলিম বিশ্বের নেতাদের প্রতি আহ্বান...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত