রাজনীতি
জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোসর বলাটা গুরুতর অসৌজন্যতা: জামায়াতের আমির
উচ্চকন্ঠ 18-Oct-2025 60
এফএসনএস: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই যোদ্ধাদেরকে স্বৈরাচারের দোসর বলাটা গুরুতর অসৌজন্যতা হিসেবেই বিবেচিত হবে। শনিবার ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি একথা উল্লেখ করেন। জামায়াতের আমির লেখেন, দয়া করে দায়িত্বশীল কোনও জায়গা থেকে আমরা জীবন বাজি রেখে লড়াই করা জাতির গর্বিত লোকগুলোর ব্যাপারে এমন কথা বলবো না। তিনি আরও উল্লেখ করেন, কেউ এমন আচরণ করলে জাতি তাদেরকে ক্ষমা করবে না। সব ক্ষেত্রে রাজনৈতিক নেতৃবৃন্দ আমরা দায়িত্বশীলতার পরিচয় দিবো, ইনশাআল্লাহ।
office@ukantho.com