প্রিয় ঝিনাইদহ
১৩ বছরে পদার্পণ: ঝিনাইদহে দৈনিক মতপ্রকাশের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান
উচ্চকন্ঠ 03-Jun-2026 59
বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে পথচলার ১৩ বছর পূর্তি উপলক্ষে ঝিনাইদহে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (৩ জুন) বিকেলে বাংলাদেশ প্রেসক্লাব, ঝিনাইদহ জেলা শাখার কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সম্পন্ন হয়। দৈনিক মতপ্রকাশের স্টাফ রিপোর্টার তানভীর সরদারের সার্বিক ব্যবস্থাপনায় এবং দৈনিক মতপ্রকাশ পাঠক ফোরাম, ঝিনাইদহের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঝিনাইদহ জেলা দোকান মালিক সমিতির সভাপতি ও দৈনিক চৌকস পত্রিকার জেলা প্রতিনিধি মো. আনোয়ারুল ইসলাম বাদশা। এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম. এ. কবীর, বাংলাদেশ প্রেসক্লাব ঝিনাইদহ জেলা শাখার সভাপতি স্বপন মাহমুদ, সাধারণ সম্পাদক সাকিবুল ইসলাম লাবু, এটিএন বাংলার জেলা প্রতিনিধি ইমন হাসান, পুলিশ কর্মকর্তা সেলিম মিয়া, সবুজ বাংলা টিভির পরিচালক ও বাংলাদেশ সমাচারের জেলা প্রতিনিধি সুলতান আল এনাম, দৈনিক রানারের জেলা প্রতিনিধি বসির আহাম্মেদ, দৈনিক অভয়নগরের স্টাফ রিপোর্টার সুরুজ, দৈনিক মাতৃজগতের বিশেষ প্রতিনিধি মিল্টন, দৈনিক বসুন্ধরা পত্রিকার প্রতিনিধি রুহুল, দৈনিক মতপ্রকাশের জেলা প্রতিনিধি তাপস কুণ্ডু, দৈনিক মুক্ত সমাজের নিজস্ব প্রতিনিধি জনি, হরিণাকুণ্ডু উপজেলা প্রতিনিধি রবিউল ইসলাম, বাংলাদেশ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ফেরদৌস, সাংবাদিক জয়, প্লাবন রুম্মনসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী, পাঠক ও শুভানুধ্যায়ীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘ ১৩ বছরের পথচলায় দৈনিক মতপ্রকাশ পাঠকের আস্থা ও বিশ্বাস অর্জনে সক্ষম হয়েছে। বস্তুনিষ্ঠ ও জনমুখী সংবাদ প্রকাশের মাধ্যমে পত্রিকাটি সমাজের নানা সমস্যা, সম্ভাবনা ও সাধারণ মানুষের কথা তুলে ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
বক্তারা আরও বলেন, তথ্যপ্রযুক্তিনির্ভর বর্তমান সময়ে গণমাধ্যমের দায়িত্ব ও জবাবদিহিতা বেড়েছে। এ অবস্থায় পেশাদারিত্ব, নৈতিকতা ও সত্যনিষ্ঠা বজায় রেখে দৈনিক মতপ্রকাশ ভবিষ্যতেও দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
পরে দেশ, জাতি এবং দৈনিক মতপ্রকাশের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন এবং পত্রিকাটির দীর্ঘায়ু ও অব্যাহত অগ্রগতি কামনা করেন।
office@ukantho.com