অপরাধ
ময়মনসিংহে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক
উচ্চকন্ঠ 06-Mar-2026 74
এফএনএস: ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় ১১ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত বাবাকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে বলে অভিযুক্তের তৃতীয় স্ত্রী অভিযোগ করেন। বিষয়টি জানাজানি হলে গতকাল শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে পুলিশ। হালুয়াঘাট থানার ওসি ফেরদৌস আলম জানান, ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা প্রক্রিয়াধীন এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।
office@ukantho.com