মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

শৈলকুপায় ৪ টি ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২০ লাখ টাকা জরিমানা আদায়

উচ্চকন্ঠ   23-Jan-2026   54

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপায় ৪ টি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এসময় প্রতিটি ইট ভাটাকে ৫ লাখ টাকা করে জরিমানা করা হয়। ৪ টি ইটভাটায় মোট ২০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে৷
বুধবার দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: মুন্তাছির রহমান। উপজেলার দুধসর গ্রামে শাহ ব্রিকস, মিলন ব্রিকস, কুমিড়াদহ গ্রামে মেসার্স মোল্লা ব্রিকস, ও মেসার্স রাতুল ব্রিকস কে ৫ লাখ টাকা করে জরিমানা করা হয় ও ভেঙে দেয়া হয়। ভাটা মালিকগণ আর ইটভাটা চালাবে না এ মরমে মুছলেকা প্রদান করেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম।
অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: মুন্তাছির রহমান নিশ্চিত করেছেন।

office@ukantho.com


Photo

সারা দেশে বৃষ্টি, থাকবে আরও ৪-৫ দিন

এফএনএস: মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে ঢাকাসহ সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত...

Photo

শাপলা কলি প্রতীকেই নির্বাচনে যাচ্ছে এনসিপি

এফএনএস: দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে আসন্ন জাতীয় নির্বাচনে প্রতীক হিসেবে...

Photo

অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইদহে বিএনপির লিফলেট বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: জুলাই সনদ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে...

Photo

নড়াইলের জয়পুর ইউনিয়ন বিএনপির জনসভা অনুষ্ঠিত

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত