সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

স্বাস্থ্য

বিশ^মানের হাসপাতাল স্থাপনের দাবীতে কালীগঞ্জে রাজনৈতিক, সাংবাদিক ও পেশাজীবি সংগঠনের মতবিনিময় সভা অনুষ্টিত

উচ্চকন্ঠ   26-Apr-2025   63

Photo

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জে একটি বিশ^মানের হাসপাতাল স্থাপনের দাবীতে সোচ্চার হয়ে উঠেছে কালীগঞ্জবাসী। এ লক্ষে শনিবার সকালে শহরের সোনার বাংলা ফাউন্ডেশনের ট্রেনিং সেন্টারে রাজনৈতিক, সাংবাদিক, শিক্ষক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে এক মতবিনিময় সভা করা হয়। প্রথম আলোর ষ্টাফ রিপোটার আজাদ রহমানের সভাপতিত্বে মতবিনিময়ে বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা বিএনপির আহব্বায়ক আলহাজ¦ মাহবুবার রহমান, জামায়াতের আমীর মাওঃ আবু তালেব, উপজেলা বিএনপির যুগ্ন আহব্বায়ক তবিবর রহমান মিনি, বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম রবি, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ¦ আব্দুস সামাদ, নবচিত্রের প্রধান সম্পাদক আলহাজ¦ শহিদুল ইসলাম ও সমাজ সেবক মনিরুল হক। সভাতে হাসপাতাল স্থাপনের দাবী বাস্তবায়নে একটি কমিটি গঠন করা হয়।
কালীগঞ্জবাসীর আয়োজনে ও কর্মরত সাংবাদিকদের উদ্যোগে সমকালের সাংবাদিক জামির হোসেনের সঞ্চালনায় মতবিনিময়ের শুরুতে সভাপতির শুভেচ্ছা বক্তব্য রাখেন আজাদ রহমান ও স্বাগত বক্তব্য রাখেন মোহনা টিভির জেলা প্রতিনিধি সোহেল আহম্মেদ। এরপর উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে অবহেলিত এই কালীগঞ্জে একটি বিশ^মানের হাসপাতাল স্থাপনের জোরদাবী জানিয়ে বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন আহববায়ক ইলিয়াস রহমান মিঠু, জামায়াতের উপজেলা শাখার সেক্রেটারী জেনারেল মাওঃ ওলিয়ার রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন, কৃষক সংগ্রাম সমিতির সাখাওয়াৎ হোসেন, শহীদ নুর আলী কলেজের অধ্যক্ষ রাশেদ সাত্তার তরু, সমাজসেবক আলমগীর হোসেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক , সাংবাদিক শাহাজান আলী সাজু, সেচ্ছাসেবী সংগঠন সোনার বাংলার শিবুপদ বিশ্বাস, মটর শ্রমিক নেতা আবজাল হোসেন, শিক্ষক মশিউর রহমান, ও জাফরুল ইসলাম প্রমুখ।
বক্তাগন বলেন, বাংলাদেশে কয়েকটি বিশ^মানের হাসপাতাল স্থাপন করা হবে। ঝিনাইদহ জেলার মধ্যে সরকারী উন্নয়নের ক্ষেত্রে আমাদের কালীগঞ্জ উপজেলা অবহেলিত। এ উপজেলার ঢাকা- খুলনা মহাসড়ক সংলগ্ন বেজপাড়া গ্রামে পরিত্যক্ত সরকারী ১০ একর জমি রয়েছে। ওই জমিতে তারা বিশ^মানের হাসপাতালটি স্থাপনের জোরালো দাবী জানান। বক্তাগন এটি বাস্তবায়নে কালীগঞ্জে দলমত নির্বিশেষে সকল শ্রেনী পেশার মানুষের অংশগ্রহনে মানববন্ধন, র‌্যালীসহ সকল ধরনের কর্মসূচী পালনেও অঙ্গিকার করেন। শেষে কালীগঞ্জ উপজেলা বিএনপির আহব্বায়ক আলহাজ¦ মাহবুবার রহমানকে আহব্বায়ক ও সাংবাদিক আজাদ রহমানকে সদস্য সচিব করে একটি বাস্তবায়ন কমিটি গঠন করা হয়।

office@ukantho.com


Photo

হরিণাকুন্ডুতে পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের চারা রোপন ও বিতরণ

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: পরিবেশের ভারসাম্য রক্ষায়...

Photo

ঝিনাইদহে ১৫ শ অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঝিনাইদহের...

Photo

কালীগঞ্জে ভাটাডাঙ্গা-একতারপুর সড়কের বিভিন্ন স্থানে ১৫ টি গর্ত ঘটছে দূর্ঘটনা

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ প্রতিবেদক: ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার...

Photo

শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত নির্বাচনের কথা যেন মুখেও না আনে: সারজিস

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন,...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত