শনিবার | ১ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে নেশার টাকা না দেওয়ায় স্ত্রীকে গলা কেটে হত্যার চেষ্টা

উচ্চকন্ঠ   16-Dec-2025   40

Photo

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে হালিমা খাতুন (৩২) নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যার চেষ্টা করেছে তার মাদকাসক্ত স্বামী। মঙ্গলবার (১৬ডিসেম্বর) দুপুরে কালীগঞ্জ পৌর শহরের আড়পাড়ায় এ ঘটনাটি ঘটে। মাদকাসক্ত ওই স্বামীর নাম হানিফ আলী। হালিমার দুই মেয়ে রয়েছে। হালিমা আড়পাড়ার একটি ভাড়া বাসায় দুই মেয়েকে নিয়ে থাকতো।
স্থানীয়রা জানান, হালিমা খাতুনের দুই মেয়ে নিয়ে আড়পাড়ায় ভাড়া বাসায় থেকে মানুষের বাড়িতে বাড়িতে কাজ করতো। তার স্বামী হানিফ আলাদা থাকতো কিন্তু প্রায়ই এসে হালিমাকে মারধর করতো। গেল দুই সপ্তাহ আগেও তাকে মারধর করে। সে সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। মঙ্গলবার দুপুরে একইভাবে তার বাসায় প্রবেশ করে ধারালো ছুরি দিয়ে গলা কেটে দেয়। এসময় প্রতিবেশীরা টের পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করে এবং মাদকাসক্ত স্বামীকে আটক করে পুলিশের কছে তুলে দেয়।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার খালিদ হাসান জানান, হালিমার গলায় ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার চিকিৎসার পর্যাপ্ত সাপোর্ট এখানে না থাকায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জেল্লাল হোসেন ঘটনার সতত্য স্বীকার করে জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মাদকাসক্ত হানিফকে আটক করা হয়েছে।

office@ukantho.com


Photo

বিএনপি নেতা হামিদুল ইসলাম হামিদের নির্দেশনায় ত্রিলোচনপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র...

Photo

জোট হলেও শাপলা প্রতীকে এনসিপি নামেই নির্বাচন: সারজিস

এফএনএস: জামালপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল)...

Photo

একুশের প্রথম প্রহরে ঝিনাইদহে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে...

Photo

ঝিনাইদহে কৃষকদের মাঝে ৭ হাজার গাছের চারা ও জৈব সার বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত