শুক্রবার | ৩১ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মেস মালিকের লাশ দেখতে এসে নিজেই লাশ হয়ে ফিরলেন কলেজ ছাত্রী তামান্না

উচ্চকন্ঠ   14-Dec-2025   58

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে মেস মালিকের লাশ দেখে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় নিহত হলেন মেডিকেল কলেজে ভর্তিচ্ছুক তামান্না খাতুন (২০) । রোববার (১৪ ডিসেম্বর) বেলা ১২টার সময় এ দূর্ঘটনা ঘটে। তামান্না ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার দোড়া ইউনিয়নের সারুটিয়া গ্রামের আব্দুল মান্নানের কন্যা।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, তামান্না ঝিনাইদহ সরকারি কেশবচন্দ্র (কেসি) কলেজে পড়ার সময় জেলা শহরের উপশহর পাড়ার আব্দুল মতলেব নামে এক বাসা মালিকের মেসে থাকতেন। রোববার সকালে ঐ মেস মালিকের মৃত্যু সংবাদ শুনে তামান্না তার বাবার সাথে তাকে দেখতে আসেন ঝিনাইদহ শহরে। লাশ দেখে ফেরার পথে শহরের পাগলাকানাই এলাকা পার হওয়ার সময় তার গলার উড়না মোটর সাইকেলের চাঁকায় পেচিয়ে গিয়ে তামান্না রাস্তার উপর পড়ে যায়। এসময় পিছন থেকে একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে। পরে তামান্নাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যুর সংবাদ নিশ্চিত করেন। তামান্না এবছর এইচএসসি পাশ করে মেডিকেলে ভর্তি পরীক্ষা দিয়েছে। মেধাবী এই ছাত্রীর মৃত্যু সংবাদ শুনার সাথে সাথে পরিবার ও এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে।
ঝিনাইদহ সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন জানান, শহরের পাগলাকানাই এলাকায় সড়ক দূর্ঘটনায় এক মেডিকেল কলেজ ছাত্রীর মৃত্যুর খবর শোনার সাথে সাথে ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছিলা। তবে ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যা ও সুরের দেবী সরস্বতী পূজা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলার সকল স্কুল, কলেজসহ ব্যক্তি পর্যায়ে...

Photo

নোয়াখালীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

এফএনএস: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে...

Photo

ঝিনাইদহে সিএমএসএমই খাতে ক্লাস্টার অর্থায়ন বৃদ্ধির লক্ষ্য নিয়ে কর্মশালা

হাবিব ওসমান, কালীগঞ্জ, নিজস্ব প্রতিবেদক: ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প...

Photo

১৩ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে হামের কাছে হার মানলো ১৮ মাসের হামজা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: সারা দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত