সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   10-Dec-2025   59

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে শহরের পাবলিক লাইব্রেরির পদ্মা ট্রেনিং সেন্টারে বেসরকারি সংস্থা সারভিস এন্ড ভিশন ফর এডিফাই (সেইভ) এ সভার আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম রায়হান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি আহমেদ নাসিম আনসারী, পদ্মার নির্বাহী পরিচালক হাবিবুর রহমান। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সার্ভিস এন্ড ভিশন ফর এডিফাই (সেইভ) এর নির্বাহী পরিচালক আয়শা সিদ্দিকা।
সভায় বক্তারা বলেন, “বাল্যবিবাহ একটি সামাজিক সমস্যা হলেও এর মূল ভিত্তি মানবাধিকারের লঙ্ঘন। একজন কিশোরী যখন নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে পারে না, তখন থেকেই তার অধিকার ক্ষুণ্ন হয়। গার্ল পাওয়ার প্রজেক্ট কিশোরীদের আত্মবিশ্বাস, নেতৃত্ব ও সুরক্ষা নিশ্চিত করতেই কাজ করছে।
তারা আরও বলেন, কিশোরীদের ওপর সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। কিশোরীদের অধিকার সম্পর্কে পরিবার, সমাজ ও দায়িত্বশীল ব্যক্তিদের অবগত হতে হবে। সমাজে কিশোরীদের শিক্ষার সুযোগ ও স্বপ্নের কথা কেউ গুরুত্ব দিতে চায় না। কিন্তু সচেতন নাগরিকরা ঐক্যবদ্ধ হলে কিশোরীদের অধিকার নিশ্চিত করা সম্ভব। এ ছাড়া সরকারি বেসরকারি উদ্যোগের মাধ্যমে মানবাধিকার ও কিশোরীদের অধিকার নিশ্চিতকরণে কার্যকর ভূমিকা নিতে হবে।

office@ukantho.com


Photo

বিসিবির দায়িত্বে আসা নিয়ে মুখ খুললেন তামিম

এফএনএস নিউজ: কয়েকদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন...

Photo

নারায়ণগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

এফএনএস: নারায়ণগঞ্জে রায়হান খান (৩৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে...

Photo

কালীগঞ্জে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা, আবেগঘন পরিবেশে পুষ্পস্তবক অর্পণ

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা...

Photo

রাজনৈতিক বিভেদে ফ্যাসিবাদের প্রত্যাবর্তন ঘটলে জাতি ক্ষমা করবে না: সালাহউদ্দিন

এফএনএস: রাজনৈতিক দলগুলোর বিভেদের কারণে ফ্যাসিবাদের প্রত্যাবর্তন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত