মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দু পক্ষের সংঘর্ষে ১০ জন আহত

উচ্চকন্ঠ   13-Aug-2026   32

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়নের ধনঞ্জয়পুর গ্রামে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দু'পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে ওই গ্রামের জাহিদ বিশ্বাস ও শাহাবুর রহমানের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে বৃহস্পতিবার সকালে ধনঞ্জয়পুর গ্রামের দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আহত হয় অন্তত ১০ জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ওসি আসাদউজ্জামান বলেন, কয়েকদিন যাবত এলাকায় উত্তেজনা চলছিলো। সকালে খবর পাওয়ার সাথে সাথেই সেখানে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেওয়া হয়। এলাকায় এখন পরিস্থিত স্বাভাবিক রয়েছে।

office@ukantho.com


Photo

যশোরে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা: স্ত্রী নিহত, স্বামী আহত

এফএনএস: যশোরের শার্শায় পণ্যবাহী একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

Photo

গাজা যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ধৈর্য হারাচ্ছেন ট্রাম্প

এফএনএস আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন,ইসরায়েল...

Photo

আখের মূল্য ৪৮ ঘন্টার মধ্যে পরিশোধ করা হবে: বিএসএফআইসি চেয়ারম্যান

তারেকক মাহমুদ, কালীগঞ্জ প্রতিবেদক: ২০২৫-২৬ মাড়াই মৌসুম থেকে কৃষকের...

Photo

পুরো প্রক্রিয়া ছিল ত্রুটিপূর্ণ-প্রহসনমূলক: রায়ের প্রতিক্রিয়ায় গার্ডিয়ানকে টিউলিপ

এফএনএস: শেখ হাসিনার ভাগনি ও ব্রিটিশ পার্লামেন্টের লেবার পার্টির এমপি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত